1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
‘দুঃখিত ও লজ্জিত’ ফেসবুকে সুখনের অটো রিপ্লাই - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০২:৫৬ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।

‘দুঃখিত ও লজ্জিত’ ফেসবুকে সুখনের অটো রিপ্লাই

  • প্রকাশিত : রবিবার, ১৮ আগস্ট, ২০২৪
  • ১৭৮ 0 বার সংবাদি দেখেছে
অনলাইন ডেস্ক // খন্দকার মোহাম্মদ সোলায়মান। ‍যিনি সোলায়মান সুখন নামেই অধিক পরিচিত। তিনি একজন জনপ্রিয় প্রেরণাদায়ী বক্তা। তবে এবার কোটা সংস্কার আন্দোলনকে তার নীরবতার কারণে সামাজিক যোগাযোগ মাধ্যমে যথেষ্ট সমালোচনার শিকার হচ্ছেন তিনি। এ কারণেই তিনি এবার নিজের ফেসবুকে পেইজে দুঃখ প্রকাশ করেছেন।

সোলায়মান সুখনের ফেসবুকে পেইজে দেখা যায়, কেউ তাকে মেসেজ দিলে তিনি তার অটো রিপ্লাইয়ে লিখছেন, ‘গালি প্রাপ্য সেটা মেনে নিয়ে শুধু একটা কথাই বলবো গত ১১ জুলাই মেধার পক্ষে ভিডিও পোস্ট করার পর থেকে অনেক হুমকি আর চাপ মোকাবেলা করে নিজেকে এবং পরিবারকে সেফ করে রাখতে হয়েছে। আমি আমার জায়গা থেকে অনিয়ম নিয়ে বছরের পর বছর কথা বলার চেষ্টা করেছি তবে ছাত্ররা যে বলিষ্ঠতার সাথে পরিবর্তন শুরু করতে পেরেছে আমরা আগের প্রজন্ম সেটা পারিনি।’

একই সঙ্গে তিনি এই বিষয়টি নিয়ে দুঃখ ও লজ্জা প্রকাশ করেন।

উল্লেখ্য, সোলায়মান সুখন নৌবাহিনীতে ক্যারিয়ার শুরু করলেও পরবর্তীতে ঢাবি থেকে আইবিএ করেন। বর্তমানে ডাক বিভাগের ডিজিটাল লেনদেন নগদের চিফ পাবলিক রিলেশন বিভাগের পরিচালক হিসেবে আছেন তিনি। ফেসবুকে ৫ মিলিয়ন ফলোয়ারের মালিক সুখন প্রায় ৬০০ এর বেশি পাবলিক সেশন করেছেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews