1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
দেশে প্রথমবার মৃত ব্যক্তির কিডনির সফল প্রতিস্থাপন - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৭ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
দারাজের নামে ফিশিং লিংকে চাকরির প্রলোভন, ৬ লাখ টাকা আত্মসাৎ: মূলহোতা গ্রেপ্তার মেহেন্দিগঞ্জে ‘ডাকাত’ বলে পুলিশে হামলা, মাদক মামলার আসামি ছিনতাই,আটক ২ বানারীপাড়ায় যৌতুক মামলায় ১৪ বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার বিশ্ব ঐতিহ্য সুন্দরবন: নদী, ইতিহাস ও সভ্যতার হাজার বছরের সাক্ষী প্রতিশ্রুতির চেয়ে বেশি করার চেষ্টা করব: প্রতিমন্ত্রী রাজীব আহসান আগৈলঝাড়ায় ১০০ পিস ইয়াবাসহ ব্যক্তি গ্রেপ্তার  গৌরনদী স্বাস্থ্য কমপ্লেক্সে দুই শতাধিক কর্মী-স্বেচ্ছাসেবীর পরিচ্ছন্নতা অভিযান বরিশালে ৪ হাজার পিস ইয়াবাসহ দুই ভাই আটক। ইলিশের রাজ্যেও ভরা মৌসুমে ইলিশের আকাল, প্রশ্নের মুখে মৎস্য বিভাগের নজরদারি বরিশালে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ, নারী-পুরুষে চ্যাম্পিয়ন কোতোয়ালি ও কাউনিয়া

দেশে প্রথমবার মৃত ব্যক্তির কিডনির সফল প্রতিস্থাপন

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ১৯ জানুয়ারী, ২০২৩
  • ৪২২ 0 বার সংবাদি দেখেছে
নিজস্ব প্রতিবেদক // দেশে প্রথমবারের মতো মরনোত্তর দান করা কিডনির সফল প্রতিস্থাপন করা হলো। গতকাল বুধবার রাতে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) সার্জনরা ব্রেন ডেড এক রোগীর দুটি কিডনি দুজন পৃথক কিডনি রোগীর শরীরে সফলভাবে প্রতিস্থাপন করেছেন।

ক্লিনিক্যালি ডেড ঘোষণা করা ২০ বছর বয়সি রোগী সারা ইসলামের কাছ থেকে কিডনি নেন বিএসএমএমইউ চিকিৎসকরা। হাসপালের ইনটেনসিভ কেয়ার ইউনিটে (সিসিইউ) চিকিৎসাধীন ছিলেন। সারার অঙ্গ দানে তার মা সম্মতি দিয়েছিলেন।

বিএসএমএমইউয়ের ইউরোলজি বিভাগের অধ্যাপক ডা. হাবিবুর রহমান দুলাল বলেন, ‘সারা ইসলামকে চার দিন আগে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। আমরা এটাকে বলেছি ক্যাডেভারিক অর্গান ডোনার ট্রান্সপ্লান্টেশন। আমাদের দেশে এই প্রথম এমন ট্রান্সপ্লান্ট করা হলো। কিডনি প্রতিস্থাপন করা দুজন রোগীই ভালো আছেন।’

১৯৮২ সালে দেশে জীবিত দাতার কাছ থেকে কিডনি নিয়ে তা রোগীর শরীরে প্রতিস্থাপন শুরু হয়। তবে ব্রেন ডেড রোগীর কিডনি নেওয়ার বিষয়ে এতদিন আইনি সীমাবদ্ধতা ছিল। ২০১৮ সালে আত্মীয়দের সম্মতিতে ব্রেন ডেড রোগীর অঙ্গ সংগ্রহের অনুমতি দিয়ে অঙ্গ দান আইন সংশোধন করা হয়। এ আইন পাসের পর এই প্রথম ব্রেন ডেড রোগীর কিডনি প্রতিস্থাপন করা হলো।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews