1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
ধর্ষণের অভিযোগে ক্রিকেটার গ্রেপ্তার - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৭:২১ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক । 01711073884

ধর্ষণের অভিযোগে ক্রিকেটার গ্রেপ্তার

  • প্রকাশিত : মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬
  • ১১ 0 বার সংবাদি দেখেছে
স্পোর্টস ডেস্ক // বিয়ের প্রতিশ্রুতিতে ধর্ষণের অভিযোগে ক্রিকেটার অভিষেক পোড়েলকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ মঙ্গলবার ভারতের পশ্চিমবঙ্গেরচুঁচুড়া মহকুমার মগরা থানার পুলিশ তাকে গ্রেপ্তার করে।

ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজারের খবরে বলা হয়, অভিষেক পোড়েল পশ্চিমবঙ্গ দলের হয়ে খেলেন। আইপিএলে তিনি দিল্লি ক্যাপিটালসের হয়ে খেলেছেন।

মগরা থানায় গত ২৩ জুন অভিষেকের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন কর্নাটকের এক মেডিকেল কলেজে পড়া ছাত্রী। বাদীর অভিযোগ, তার সঙ্গে অভিষেকের সাড়ে তিন বছর সম্পর্ক ছিল। তারা ঠিক করেছিলেন, বিয়ে করবেন। একসঙ্গে বিদেশেও গিয়েছিলেন তারা। তবে বছর দেড়েক আগে তাদের মধ্যে সমস্যা হয়। বিষয়টি থানা পর্যন্ত গড়িয়েছিল। কিন্তু সেই সময়ে অভিযোগ দায়ের হয়নি। এ বার অভিযোগ দায়ের করেন তিনি।

অভিযোগের গুরুত্ব বুঝে তড়িঘড়ি মগরা থানায় যান হুগলি (গ্রামীণ)-এর পুলিশ সুপার কুঁয়ারভূষণ সিংহ। এ নিয়ে কী করণীয় থানার আইসি সৌমেন বিশ্বাস এবং ডিএসপি (অপরাধ) অভিজিৎ সিংহ মহাপাত্রের সঙ্গে আলোচনা করেন তিনি। ঘটনার সত্যতা সম্পর্কে তদন্ত শুরু করে পুলিশ। বেশ কয়েক বার অভিষেকের চন্দননগরের বাড়িতে যায় পুলিশ। তবে অভিষেককে পাওয়া যায়নি।

যদিও সেই সময় তার বিরুদ্ধে ওঠা সব অভিযোগ অস্বীকার করেছিলেন অভিষেক। বেঙ্গালুরু থেকে ফোনে তিনি আনন্দবাজার ডট কমকে বলেছিলেন, ‘এখন আমি ভাল খেলছি, তাই এমন নানা কথা উঠে আসছে।’

তিনি আরও বলেছিলেন, ‘আইপিএল সবে শেষ হয়েছে। আমি এখন পরিবার নিয়ে ব্যস্ত।’

অভিষেক জানিয়েছিলেন, পুলিশ তখনও পর্যন্ত এ বিষয়ে তার সঙ্গে যোগাযোগ করেনি। তিনি বলেছিলেন, ‘পুলিশ যখন তদন্ত করবে, আমি তখন এ নিয়ে কথা বলব। পুলিশের সঙ্গে আমার এখনো কোনো কথা হয়নি।’

তবে অভিষেক বাড়িতে ফেরার পর তাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

অভিযোগ দায়েরের পর বেশ কিছু দিন কেটে গেলেও পুলিশ কোনো ব্যবস্থা না নেওয়ায় ওই ছাত্রী কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন। হাইকোর্টের বিচারপতি নির্দেশ দেন, অভিষেককে গ্রেপ্তার করতে হবে।

গতবারই আইপিএলে দিল্লি ক্যাপিটালস দলে সুযোগ পেয়েছিলেন অভিষেক। পশ্চিমবঙ্গের হয়ে ধারাবাহিকভাবে রান করে আইপিএলে জায়গা করে নেন। ঋষভ পন্থের অভাব পূরণের জন্য তাকে রাখা হয়েছিল দলে। কিন্তু সে বার মাত্র চারটি ম্যাচে খেলানো হয়েছিল। সেভাবে রানও করতে পারেননি। তাতে যদিও দিল্লি তাকে বাদ দেয়নি। তরুণ উইকেটরক্ষক অভিষেকের ওপর ভরসা রাখা হয়েছিল আরও একটি মৌসুম। নিরাশ করেননি তিনি। এবারের আইপিএলে রান করতে পেরেছেন অভিষেক।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews