1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
ধর্ষণের পর হত্যা, আসামির মৃত্যুদণ্ড - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৮:০১ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
কাজীরহাটের ৪ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী আবুল কালাম খানকে ঘিরে নির্বাচনী আলোচনা পশ্চিমা নারীবাদ নারী-পুরুষের সম্পর্কে বিভাজন তৈরি করেছে: চরমোনাই পীর ঝালকাঠিতে শেখ হাসিনাকে দেশে ফেরাতে শপথ, ভিডিও ভাইরাল ১৭ দিন পর নিজ ঠিকানায় ফিরলেন পথ হারানো বৃদ্ধা শানু এক মাসের ব্যবধানে বরিশালে বেড়েছে অপরাধের সংখ্যা কয়লার বদলে লাকড়ি পোড়ানোর কারনে উজিরপুরে দুটি ইটভাটা ধ্বংস, আটক ১ তরুণীকে দলবদ্ধ ধর্ষণ, ৮ আসামির আমৃত্যু কারাদণ্ড জাতীয় চাঁদ দেখা কমিটির সভা মঙ্গলবার চিকিৎসায় বিদেশে ৩০ হাজার ডলার পাঠানোর সুযোগ জুলাই গণঅভ্যুত্থান গণতন্ত্রের নতুন যাত্রা সূচিত করেছে: স্পিকার

ধর্ষণের পর হত্যা, আসামির মৃত্যুদণ্ড

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ২৩ মার্চ, ২০২৩
  • ৩২০ 0 বার সংবাদি দেখেছে
আদালত প্রতিবেদক // রাজধানীর ক্যান্টনমেন্ট এলাকায় গৃহবধূ রাশিদা আক্তারকে (২৫) ধর্ষণের পর হত্যা মামলায় একমাত্র আসামির আরিফুল হক শিপলুর মৃত্যুদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল। আজ বৃহস্পতিবার ঢাকার সাত নম্বর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক সাবেরা সুলতানা খানম এ রায় দেন। রায় ঘোষণার আগে শিপলুকে আদালতে হাজির করা হয়। রায় ঘোষণা শেষে সাজা পরোয়ানা দিয়ে তাকে আবার কারাগারে নিয়ে যাওয়া হয়।

দণ্ডিত শিপলু গৃহবধূ রাশিদা আক্তারের স্বামী হোসেন আলীর বোনের ননদের ছেলে। ব্রাহ্মণবাড়িয়ার কসবা থানার কামালপুরের মোশারফ হোসেনের ছেলে শিপলু।

সংশ্লিষ্ট আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর মোহাম্মদ লিয়াকত আলী বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলা থেকে জানা যায়, স্বামী হোসেন আলীর সঙ্গে ক্যান্টনমেন্ট থানার পশ্চিম মানিকদী নামাপাড়ায় বসবাস করতে রাশিদা আক্তার। তাদের ৬ বছরের একটি ছেলে ও চার বছরের একটি মেয়ে রয়েছে। শিপলু ২০১৮ সালের ৯ ফেব্রুয়ারি পশ্চিম মানিকদীর ওই বাসায় আসে। রুমের দরজা খোলা পেয়ে সেখানে গিয়ে রাশিদা আক্তারকে প্রথমে ধর্ষণ করেন। পরে ছুরি দিয়ে আঘাত করে আহত করে। আহত অবস্থায় প্রথমে রাশিদাকে মিরপুর ইসলামিয়া হাসপাতালে নেওয়া হয়। অবস্থার অবনতি হওয়ায় পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে মারা যান রাশিদা।

এ ঘটনায় রাশিদার বাবা লুৎফর রহমান ২০১৮ সালের ১০ ফেব্রুয়ারি ক্যান্টনমেন্ট থানায় হত্যা মামলা করেন। পরে মেডিকেলে রিপোর্টে জানা যায়, রাশিদাকে ধর্ষণের পর হত্যা করা হয়।
মামলাটি তদন্ত করে ওই বছরের ৩০ জুন আদালতে চার্জশিট দাখিল করেন ক্যান্টনমেন্ট থানার সাব-ইন্সপেক্টর রিয়াদ আহমেদ। ২০১৯ সালের ৬ ফেব্রুয়ারি আসামির বিরুদ্ধে চার্জগঠন করে বিচার শুরুর আদেশ দেন আদালত। মামলার বিচার চলাকালে আদালত ২৯ জন সাক্ষীর মধ্যে ১৭ জনের সাক্ষ্য গ্রহণ করেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews