1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
নড়াইলে ইজিবাইক চোরের মুলহোতা সাজাপ্রাপ্ত পলাতক আসামী জামাল গ্রেপ্তার - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৫:৩৫ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।

নড়াইলে ইজিবাইক চোরের মুলহোতা সাজাপ্রাপ্ত পলাতক আসামী জামাল গ্রেপ্তার 

  • প্রকাশিত : শুক্রবার, ১২ জুন, ২০২৬
  • ১০৫ 0 বার সংবাদি দেখেছে
উজ্জ্বল রায়, নড়াইল জেলা  প্রতিনিধি // নড়াইলের লোহাগড়ায় ইজিবাইক চুরি মামলার ১৮ মাসের সাজাপ্রাপ্ত পলাতক আসামী জামাল মোল্যাকে গ্রেফতার করেছে পুলিশ।
জামাল মোল্যা উপজেলার কাশিপুর ইউনিয়নের গিলাতলা গ্রামের মৃত মোহাম্মদ হোসেন মোল্যার ছেলে। উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি জানান,
বৃহস্পতিবার (১১ জুন) রাত ১০টার দিকে লোহাগড়া থানার এসআই তারোক বিশ্বাসের নেতৃত্বে এএসআই কবীর, এএসআই হযরত আলী ও সঙ্গীয় ফোর্স বিশেষ অভিযান চালিয়ে জামাল মোল্যাকে গ্রেফতার করেন।
     পুলিশ সূত্রে জানা যায়, মাগুরা সদর থানায় বিগত ২০১৯ সালের ১৮ সেপ্টেম্বর ইজিবাইক চুরির ঘটনায় অজ্ঞাত আসামী করে একটি মামলা হয়, যার নম্বর ৩৬/৩৭৫, জিআর ৩৭৫/১৯। মামলাটি মাগুরা জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ তদন্ত করে তথ্য প্রযুক্তি ও লোহাগড়া থানা পুলিশের সহযোগীতায় জামাল মোল্যাকে তার নিজ বাড়ি থেকে গ্রেফতার করেন। জামাল মোল্যার স্বীকারোক্তি ও তার দেখানো মতে লোহাগড়া উপজেলার ইতনা ইউনিয়নের ইছাখালি গ্রাম থেকে ইজিবাইকটি উদ্ধার করে পুলিশ। দীর্ঘ বিচার প্রক্রিয়া শেষে গত ৭ এপ্রিল ২০২৬ ইং তারিখে মাগুরার একটি আদালতে দোষি সাব্যস্ত করে ১ বছর ৬ মাসের সশ্রম কারাদন্ড প্রদান করেন। দন্ডিত হওয়ার পর তিনি দীর্ঘদিন ধরে আত্মগোপনে ছিলেন।
      লোহাগড়া থানার অফিসার ইনচার্জ মো: আব্দুর রহমান, বিষয়টি নিশ্চিত করেছেন। উজ্জ্বল রায়, নড়াইল জেলা  প্রতিনিধি।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews