1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
নড়াইলে ইয়াবাসহ একজন গ্রেফতার - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ১১:৫২ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।

নড়াইলে ইয়াবাসহ একজন গ্রেফতার

  • প্রকাশিত : মঙ্গলবার, ২ জুলাই, ২০২৪
  • ২০৩ 0 বার সংবাদি দেখেছে
উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি // নড়াইলে ডিবি পুলিশের অভিযান একশত পিস ইয়াবাসহ একজন গ্রেফতার। মাদক ব্যবসায়ের সাথে জড়িত মোঃ মুরসালিন মোল্লা (২৩) নামের একজন মাদক কারবারিকে গ্রেফতার করেছে নড়াইল জেলা গোয়েন্দা পুলিশ। গ্রেফতারকৃত মোঃ মুরছালিম মোল্লা (২৩) যশোর জেলার অভয়নগর থানাধীন ধুলগ্রাম গ্রামের মোঃ কবির মোল্লার ছেলে। উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি জানান, সোমবার (১ জুলাই) নড়াইল জেলার কালিয়া থানাধীন ৮নং পেড়লী ইউনিয়নের পেড়লী গ্রামের মহসিন মোড় হিরন শিকদারের মুদি দোকানের সামনে পাকা রাস্তার উপর থেকে তাকে আটক করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে নড়াইল জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ  মোঃ ছাব্বিরুল আলম এর তত্ত্বাবধানে এসআই (নিঃ) ফারুক হোসেন, এএসআই (নিঃ) আনিসুজ্জামান ও এএসআই (নিঃ) মাহফুজুর রহমান সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে মোঃ মুরসালিন মোল্লা (২৩) কে গ্রেফতার করে। এ সময় ধৃত আসামির নিকট থেকে অবৈধ মাদকদ্রব্য একশত পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। এ সংক্রান্তে কালিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে। আসামির নামে তিনটি নিয়মিত মামলা রয়েছে যা বিজ্ঞ আদালতে বিচারাধীন। আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ  মোঃ ছাব্বিরুল আলম জানান, নড়াইল জেলা পুলিশ সুপার মোহাঃ মেহেদী হাসান’র নির্দেশনায় মাদক মুক্ত নড়াইল গড়ার লক্ষ্যে জেলা পুলিশ আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews