1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
নড়াইলে ঘর দেওয়ার নামে হতদরিদ্রের সাথে প্রতারণা এসপির কাছে লিখিত অভিযোগ - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৫:৪৫ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনকে মেসির আইনি নোটিশ মায়ের শূন্যতা নিয়ে প্রথম জন্মদিন প্রধানমন্ত্রী তারেক রহমানের রুরাল জার্নালিস্ট ফাউন্ডেশন (আর জে এফ) সাধারণ পরিষদের সদস্য হিসেবে মনোনীত হলেন মোঃ শাহ আলম পটুয়াখালীতে গুঁড়িগুঁড়ি বৃষ্টি, সমুদ্রবন্দরে ৩ নম্বর সংকেত দেশের শ্রেণিকক্ষ হবে মাল্টিমিডিয়া ও প্রযুক্তিনির্ভর: শিক্ষামন্ত্রী ওড়িশা উপকূলে আছড়ে পড়ছে ঘূর্ণিঝড় ‘আকভান’ নাশকতা ঠেকাতে ‘অল আউট অ্যাকশন’ গণতন্ত্রের আকাঙ্ক্ষা পূরণে ছাত্ররাই বেশি ভূমিকা রেখেছে: রাষ্ট্রপতি সরবরাহ কম থাকায় বাড়তি দামে সবজি কিনছেন ক্রেতারা দেশজুড়ে ‘আওয়ামী লীগের’ নাশকতা, নিরাপত্তা জোরদার

নড়াইলে ঘর দেওয়ার নামে হতদরিদ্রের সাথে প্রতারণা এসপির কাছে লিখিত অভিযোগ 

  • প্রকাশিত : শনিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৪
  • ২০১ 0 বার সংবাদি দেখেছে
নড়াইল প্রতিনিধি // নড়াইলে সরকারি ঘর পাইয়ে দেওয়ার কথা বলে এক হতদরিদ্র নারীর নিকট থেকে অর্থ আত্মসাতের অভিযোগ উঠেছে অপর এক নারীর বিরুদ্ধে। অভিযুক্ত ওই নারীর নাম সোনিয়া বেগম (৩৫)। সে নড়াইল পৌরসভাধীন কুড়িগ্রাম এলাকার আফছারের কন্যা এবং নড়াইল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের গৃহপরিচারিকা। অপরদিকে প্রতারণার শিকার হয়েছেন একই এলাকার মৃত রাঙা মিয়া শেখের কন্যা বয়োবৃদ্ধ ও শ্রবণ প্রতিবন্ধী হাওয়া বেগম (৮০)।
নড়াইল পুলিশ সুপারকে দেওয়া লিখিত অভিযোগের ভিত্তিতে জানা যায়, ভুক্তভোগী হাওয়া বেগম একজন হতদরিদ্র ব্যক্তি। তিনি রাস্তাঘাট থেকে বোতল কুড়িয়ে তা বিক্রির মাধ্যমে জীবিকা নির্বাহ করেন। তার নিজের থাকার মতো কোনো ঘর না থাকায় অভিযুক্ত সোনিয়া বেগমের প্রলোভনে পড়ে একটি সরকারি ঘর পাওয়ার আশায় তাকে সাতাত্তর হাজার টাকা দেন। টাকা নেওয়ার পর প্রতারক সোনিয়া তাকে কোনো ঘর দিতে পারে নাই। পরবর্তীতে হাওয়া বেগম তার কাছে টাকা ফেরত চাইলে সে নানা টালবাহানা শুরু করে এবং ক্ষমতার দাপট দেখিয়ে ভুক্তভোগীকে বিভিন্নভাবে হুমকি-ধামকি প্রদর্শন করে।
এ বিষয়ে অভিযুক্তের সাথে মুঠোফোনে কথা হলে তিনি টাকা গ্রহণের বিষয়টি সম্পূর্ণরূপে অস্বীকার করেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews