1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
নড়াইলে পুলিশের অভিযানে ডাকাত গ্রেপ্তার - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৪:৪২ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করে বীরত্বের প্রমাণ দিয়েছেন আখতারুজ্জামান: জামায়াত আমির বাংলাদেশি বংশোদ্ভূত সুলিভানের যুক্তরাষ্ট্রের হয়ে ইতিহাসগড়া গোল সেপ্টেম্বরে সড়কে ঝরল ৪২৩ প্রাণ অপরাধ দমনে কঠোর বার্তা, বরিশাল কোতোয়ালি থানার নতুন ওসি মনিরুল ইসলাম ইনার সার্কুলার রিং রোডের কাজে দ্রুত দৃশ্যমান অগ্রগতি চান প্রধানমন্ত্রী মির্জাগঞ্জে ভাইকে না জানিয়ে পৈতৃক বসতঘর কাটার অভিযোগ বরিশালে দেশীয় ধারালো অস্ত্রসহ কিশোর গ্যাংয়ের প্রধান স্ট্যালিন আটক বরিশাল সিটি কর্পোরেশন প্রশাসকের সঙ্গে নরসুন্দর কল্যাণ সমিতির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ উজিরপুরে গুঠিয়া ইউনিয়ন বিএনপির সভাপতিকে সংবর্ধনা, জনতার ঢল গেইলের বিশ্ব রেকর্ড ভেঙে টি-টোয়েন্টিতে ১৮৮ প্রিটোরিয়াসের

নড়াইলে পুলিশের অভিযানে ডাকাত গ্রেপ্তার

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ৬ আগস্ট, ২০২৬
  • ৫১ 0 বার সংবাদি দেখেছে
উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি // নড়াইলের কালিয়ায় পুলিশের অভিযানে  ডাকাত আরোজ আলী শেখ গ্রেপ্তার। উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি জানান, (৫ আগস্ট) বুধবার রাত ৮ঃ০০ টায় অভিনব কৌশলে পুলিশের দুঃসাহসিক এবং পরিকল্পিত সফল অভিযানে গ্রেপ্তার আন্তঃজেলা ডাকাত চক্রের মূল হোতা কালিয়া উপজেলার জোকারচর গ্রামের আরোজ আলী শেখ।
নড়াইলের কালিয়া উপজেলার জোকারচর গ্রামে দুঃসাহসিক ও পরিকল্পিত অভিযানে আন্তঃজেলা ডাকাত চক্রের মূল হোতা আরোজ আলী শেখকে গ্রেপ্তার করেছে পুলিশ।
এই অভিযানের বিশেষত্ব ছিল পুলিশের অভিনব কৌশল। বুধবার দিনভর পুলিশের সদস্যরা কৃষক, ভ্যানচালক, হকার ও মুদিদোকানির ছদ্মবেশে গ্রামের সাধারণ মানুষের সঙ্গে মিশে থাকেন। রাত নামতেই শুরু হয় পরিকল্পিত অভিযান।
রাত ৮টার দিকে কালিয়া থানার অফিসার ইনচার্জ মো. ইদ্রিস আলীর নেতৃত্বে বিশেষ পুলিশ দল জোকারচর গ্রামে অভিযান চালিয়ে নিজ বাড়ি থেকে আরোজ আলী শেখকে গ্রেপ্তার করে।
পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃতের বিরুদ্ধে কালিয়া, নড়াইল সদর, খুলনার দিঘলিয়া ও গোপালগঞ্জ সদর থানাসহ বিভিন্ন থানায় ডাকাতি, সন্ত্রাস, অস্ত্র ও চুরির একাধিক মামলা রয়েছে। দীর্ঘদিন নজরদারির পর গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়।
বর্তমানে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। আন্তঃজেলা ডাকাত চক্রের অন্যান্য সদস্যদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews