1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
নড়াইলে পুলিশের সফল অভিযান - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৭:৩১ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
বামনা ডৌয়াতলায় বেপরোয়া গতির টমটম কেড়ে নিলো স্কুল শিক্ষিকার জীবন গৌরনদী উপজেলা আওয়ামীলীগের কমিটি থেকে সরে দাড়ালেন জাহাঙ্গীর মোল্লা গৌরনদীতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে রবি শস্যের বীজ ও সার বিতরণ নভেম্বরে সবচেয়ে বেশি মৃত্যুদণ্ড কার্যকর ইরান, সৌদি ও যুক্তরাষ্ট্রে ঝালকাঠিতে যুবদলের দুই নেতার পদ স্থগিত সরকারি উন্নয়ন কাজে স্বচ্ছতা-জবাবদিহি নিশ্চিত করা এমপিদের সাংবিধানিক দায়িত্ব: স্পিকার ভারতে ৩০০ ফুট গভীর খাদে পড়ে নিহত ৬ দুলারহাট গাঁজাসহ আটক ১ বরিশাল উত্তর জেলা যুবদলের আংশিক কমিটি ঘোষণা রাজাপুরে সাংবাদিকদের সঙ্গে নবাগত ওসি মোঃ হারুন অর রশীদের মতবিনিময় সভা

নড়াইলে পুলিশের সফল অভিযান

  • প্রকাশিত : সোমবার, ১৮ ডিসেম্বর, ২০২৩
  • ২৪০ 0 বার সংবাদি দেখেছে
উজ্জ্বল রায়, নড়াইল থেকে // নড়াইলে ভিবি ও থানা পুলিশের অভিযান ইয়াবা ও সাজাপ্রাপ্ত আসামিসহ  দুই জন গ্রেফতার। মাদক ব্যবসায়ের সাথে জড়িত মোঃ ইয়াসিন মোল্যা (২৪) নামের একজন মাদক কারবারিকে গ্রেফতার করেছে নড়াইল জেলা গোয়েন্দা শাখার একটি চৌকস টিম। গ্রেফতারকৃত মোঃ ইয়াসিন মোল্যা (২৪) নড়াইল সদর থানাধীন তুলারামপুর গ্রামের সাত্তার মোল্যার মেয়ের জামাই। তার নিজ বাড়ি মাগুড়া জেলার শালিখা থানার বড়াইচরা গ্রামে। উজ্জ্বল রায়, নড়াইল থেকে জানান, রবিবার (১৭ ডিসেম্বর) নড়াইল সদর থানাধীন তুলারামপুর গ্রামস্থ তুলারামপুর বাজারে মোঃ হিসাবুল ইসলাম (১৯)পিতা- মোঃ দেলোয়ার হোসেন এর জুতার দোকানের সামনে থেকে তাকে আটক করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে নড়াইল জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মোঃ ছাব্বিরুল আলম এর তত্ত্বাবধানে এসআই (নিঃ) জয়দেব কুমার বসু, এএসআই (নিঃ) নাহিদ নিয়াজ সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে মোঃ ইয়াসিন মোল্যা (২৪) কে গ্রেফতার করে। এ সময় ধৃত আসামীর নিকট থেকে ৫০(পঞ্চাশ) পিস অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। এ সংক্রান্তে নড়াইল সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে। আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। নড়াইল জেলা পুলিশ সুপার মোহাঃ মেহেদী হাসান’র নির্দেশনায় মাদকমুক্ত নড়াইল গড়ার লক্ষ্যে জেলা পুলিশ আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে। অপরদিকে
নড়াইল সদর থানা পুলিশের অভিযানে সাজাপ্রাপ্ত একজন আসামিকে গ্রেফতার শনিবার (১৬ ডিসেম্বর) দিবাগত রাতে মাদক মামলায় ছয় মাসের সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত আসামি মোঃ জাহিদুল মোল্লাকে গ্রেফতার করেছে নড়াইল জেলার সদর থানা পুলিশ। আসামি মোঃ জাহিদুল মোল্লা নড়াইল জেলার সদর থানার কোমখালি চরপাড়া সাকিনের মৃত রোস্তম মোল্লার ছেলে। গোপন সংবাদের ভিত্তিতে নড়াইল জেলার সদর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ সাইফুল ইসলামের তত্ত্বাবধানে এসআই(নিঃ) মোঃ শাহআলম সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে রাতে তার নিজ বাসা থেকে তাকে গ্রেফতার করে। আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews