1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
নড়াইলে বিএনপি-জামাতের সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে নড়াইলে শান্তি সমাবেশ - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৪:৫৬ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।

নড়াইলে বিএনপি-জামাতের সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে নড়াইলে শান্তি সমাবেশ

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ২০ জুলাই, ২০২৩
  • ২০৬ 0 বার সংবাদি দেখেছে
উজ্জ্বল রায়, নড়াইল জেলা  প্রতিনিধি // বিএনপি-জামাতের সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে এবং বঙ্গবন্ধু কণ্যা
মাননীয় প্রধানমন্ত্রী রাষ্ট্রনায়ক শেখ হাসিনার নেতৃত্বে দেশের উন্নয়ন ও
অগ্রযাত্রা অব্যহত রাখতে নড়াইলে শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। উজ্জ্বল রায়, নড়াইল জেলা  প্রতিনিধি জানান, বুধবার (১৯ জুলাই) বিকালে জেলা আওয়ামীলীগের আয়োজনে শহরের মুচিরপোলে
অনুষ্ঠিত শান্তি সমাবশ অনুষ্ঠিত হয়। এসময় বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের
সাধারন সম্পাদক ও সদর উপজেলা চেয়ারম্যান নিজাম উদ্দিন খান নিলু,  জেলা
আওয়ামীলীগের সহ-সভাপতি ও পৌর মেয়র আঞ্জুমান আরা, সাংগঠনিক সম্পাদক
দেবাশিষ কুন্ডু মিটুল, জেলা ছাত্রলীগের সভাপতি নাঈম ভ’ইয়া প্রমূখ।
এ সময় আরো উপস্থিত ছিলেন,তুলারামপুর ইউনিয়নের চেয়ারম্যান মোঃ টিপু
সুলতান,শেখহাটি ইউনিয়নের চেয়ারম্যান গোলক বিশ^াস, বাশগ্রাম ইউনিয়নের
সাবেক চেয়ারম্যান মোঃ সিরাজুল ইসলাম, সিংগাশোলপুর ইউনিয়নের সাবেক
চেয়ারম্যান মোঃ উজ্জ্বল শেখ সহ জেলার বিভিন্ন নেতাকর্মী।
এর আগে ৫শতাধিক মোটরসাইকেল নিয়ে নড়াইলের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে
নেতৃবৃন্দ। এসময় দলীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews