1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
নড়াইলে শিশু বলাৎকারের দায়ে মাদরাসা শিক্ষক মেরাজ আলীর যাবজ্জীবন - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৩ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
হাম উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু ইতালির ভেনিসে হেনস্তার শিকার হয়ে থানায় অভিযোগ করলেন বাঁধন দুই সিটিতে ভোটার এলাকা বদলালেন আসিফ-নাসীরুদ্দীন রাশিয়ায় তুষারধসে ১১ পর্বতারোহী নিহত, নিখোঁজ ছয় ডেঙ্গু প্রতিরোধে তিন মাসের ‘বিশেষ’ কর্মসূচি নিয়েছে সরকার ভারতের কাছে স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলোর ন্যায়সঙ্গত সমাধান প্রত্যাশা রাষ্ট্রপতির চিতলমারীর মাটি ড্রেজারের পাইপে চুষে যাচ্ছে ! নড়াইলে শিশু বলাৎকারের দায়ে মাদরাসা শিক্ষক মেরাজ আলীর যাবজ্জীবন গৌরনদীর টরকী বন্দরে হিউম্যান রাইটস’-এর যাত্রা শুরু, উদ্বোধনের পর বৃক্ষরোপণ কর্মসূচি ছেলেকে সম্পত্তি থেকে বঞ্চিত করতে অপপ্রচার

নড়াইলে শিশু বলাৎকারের দায়ে মাদরাসা শিক্ষক মেরাজ আলীর যাবজ্জীবন

  • প্রকাশিত : মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬
  • ৮ 0 বার সংবাদি দেখেছে
উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে // নড়াইলে শিশু বলাৎকারের দায়ে মাদরাসা শিক্ষক মেরাজ আলীর যাবজ্জীবন। নড়াইলে মাদরাসার ১০ বছর বয়সী এক ছাত্রকে বলাৎকারের মামলায় মেরাজ আলী (২৫) নামে এক শিক্ষককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। এ ছাড়া তাকে ৩ লাখ টাকা জরিমানার আদেশ দেয় আদালত। উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে জানান, সোমবার (৭ সেপ্টেম্বর) দুপুরে নড়াইলের শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক শেখ ছামিদুল ইসলাম এ আদেশ দেন।
দণ্ডপ্রাপ্ত মেরাজ আলী চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার রুদ্রপুর কালিয়াবকরি গ্রামের বাসিন্দা।
মামলার বিবরণীতে জানা যায়, নড়াইল পৌরসভা এলাকার একটি মাদরাসায় গত বছরের (১০ জুলাই) রাতে ওই ছাত্রকে তার নিজ কক্ষে ডেকে নিয়ে বলাৎকার করেন দণ্ডপ্রাপ্ত মেরাজ আলী। পরে তার মা-বাবাকে কিছু না বলার জন্য শিশুটিকে ভয় দেখান। দুই মাসে ওই শিক্ষক একাধিকবার ওই মাদরাসা ছাত্রকে বলাৎকার করেছেন এমন ঘটনা সে তার মা’কে জানায়। বিষয়টি জানাজানি হলে মেরাজ আলী পালিয়ে যান। পরে (১২ জুলাই) স্থানীয় লোকজন মেরাজ আলীকে আটক করে পুলিশে দেন। এ ঘটনায় ওই শিশুর মা সদর থানায় মামলা করেন।
নড়াইলের শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর (পিপি) আজিবুর রহমান আজিজ বলেন, আসামিকে যাবজ্জীবন কারাদণ্ডের পাশাপাশি ৩ লাখ টাকা জরিমানা করা হয়েছে। জরিমানার অর্থ আদায় করে শিশুটির পরিবারকে দেওয়ার নির্দেশ দিয়েছে আদালত।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews