1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
নড়াইলে শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী পালিত - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৩:৫৪ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনকে মেসির আইনি নোটিশ মায়ের শূন্যতা নিয়ে প্রথম জন্মদিন প্রধানমন্ত্রী তারেক রহমানের রুরাল জার্নালিস্ট ফাউন্ডেশন (আর জে এফ) সাধারণ পরিষদের সদস্য হিসেবে মনোনীত হলেন মোঃ শাহ আলম পটুয়াখালীতে গুঁড়িগুঁড়ি বৃষ্টি, সমুদ্রবন্দরে ৩ নম্বর সংকেত দেশের শ্রেণিকক্ষ হবে মাল্টিমিডিয়া ও প্রযুক্তিনির্ভর: শিক্ষামন্ত্রী ওড়িশা উপকূলে আছড়ে পড়ছে ঘূর্ণিঝড় ‘আকভান’ নাশকতা ঠেকাতে ‘অল আউট অ্যাকশন’ গণতন্ত্রের আকাঙ্ক্ষা পূরণে ছাত্ররাই বেশি ভূমিকা রেখেছে: রাষ্ট্রপতি সরবরাহ কম থাকায় বাড়তি দামে সবজি কিনছেন ক্রেতারা দেশজুড়ে ‘আওয়ামী লীগের’ নাশকতা, নিরাপত্তা জোরদার

নড়াইলে শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী পালিত

  • প্রকাশিত : মঙ্গলবার, ২৭ আগস্ট, ২০২৪
  • ১৬৩ 0 বার সংবাদি দেখেছে
উজ্জ্বল রায়, নড়াইল প্রতিনিধি // নড়াইলে সনাতন ধর্মাবলম্বীদের মহাবতার ভগবান শ্রীকৃষ্ণের “শুভ জন্মাষ্টমী” ২০২৪  পালিত হয়েছে। বেলা ১১ টায়  জেলা প্রশাসন ও হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাষ্ট, ধর্ম বিষয়ক মন্ত্রনালয়, নড়াইল এর আয়োজনে আলোচনা সভা ও   বন্যার্তদের জন্য বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভা ও  বিশেষ প্রার্থনা অনুষ্ঠানে  প্রধান অতিথি ছিলেন স্থানীয় সরকার বিভাগ , নড়াইলের উপ- পরিচালক জুলিয়া শুকায়না।
অতিরিক্ত জেলা প্রশাসক  (সার্বিক) শাশ্বতী শীল এর সভাপতিত্বে হিন্দু ধর্মীয় কল্যান ট্রাষ্ট, নড়াইলের সহকারি প্রকল্প পরিচালক দেবাশীষ বাইন এর সঞ্চালনায় অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদী,অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট লিংকন বিশ্বাস, অতিরিক্ত জেলা প্রশাসক ( অর্থ ও আইসটি) মোঃ  আরাফাত হোসেন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান মোঃ মনিরুল ইসলাম,  স্থানীয় সরকার বিভাগ,নড়াইল এর নির্বাহী প্রকৌশলী বিশ^নাথ কুন্ডু,বাংলাদেশ  পূঁজা উদযাপন পরিষদ,নড়াইলের সভাপতি অ্যাডঃ পংকজ বিহারী ঘোষ,  সাবেক সভাপতি অশোক কুমার কুন্ডু,  সহযোগী অধ্যাপক মলয় কুমার নন্দী, সরকারি কর্মকর্তা, হিন্দু ধর্মীয় কল্যান ট্রাষ্টের কর্মকর্তা-কর্মচারি,বিভিন্ন মন্দির ভিত্তিক শিশু ও গনশিক্ষা কার্যক্রমের শিক্ষক-শিক্ষিকা, কৃষ্ণভক্তবৃন্দসহ অনেকে এসময় উপস্থিত  ছিলেন।
  এছাড়াও দিনটি পালন উপলক্ষে নড়াইল টাউন কালী বাড়ী মন্দির, নড়াইল বাধাঁঘাট কেন্দ্রীয় দূর্গা মন্দির,নড়াইল রামকৃষ্ণ আশ্রম ও মিশন, ইসকন মন্দিরসহ জেলার বিভিন্ন মন্দিরে গীতা পাঠ, ভজন সঙ্গীত, অনারাম্বর শোভাযাত্রা ,আলোচনা সভা,  বিশেষ প্রার্থনা ও শ্রীকৃষ্ণ পূজাঁর প্রসাদ বিতরণ এর আয়োজন করা হয়।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews