1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
নড়াইলে স্কুলছাত্রীকে ইভটিজিং, যুবককে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৮:৫৪ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
কাজীরহাটের ৪ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী আবুল কালাম খানকে ঘিরে নির্বাচনী আলোচনা পশ্চিমা নারীবাদ নারী-পুরুষের সম্পর্কে বিভাজন তৈরি করেছে: চরমোনাই পীর ঝালকাঠিতে শেখ হাসিনাকে দেশে ফেরাতে শপথ, ভিডিও ভাইরাল ১৭ দিন পর নিজ ঠিকানায় ফিরলেন পথ হারানো বৃদ্ধা শানু এক মাসের ব্যবধানে বরিশালে বেড়েছে অপরাধের সংখ্যা কয়লার বদলে লাকড়ি পোড়ানোর কারনে উজিরপুরে দুটি ইটভাটা ধ্বংস, আটক ১ তরুণীকে দলবদ্ধ ধর্ষণ, ৮ আসামির আমৃত্যু কারাদণ্ড জাতীয় চাঁদ দেখা কমিটির সভা মঙ্গলবার চিকিৎসায় বিদেশে ৩০ হাজার ডলার পাঠানোর সুযোগ জুলাই গণঅভ্যুত্থান গণতন্ত্রের নতুন যাত্রা সূচিত করেছে: স্পিকার

নড়াইলে স্কুলছাত্রীকে ইভটিজিং, যুবককে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড

  • প্রকাশিত : মঙ্গলবার, ৩১ জানুয়ারী, ২০২৩
  • ৩৬১ 0 বার সংবাদি দেখেছে
উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল // নড়াইলে স্কুলছাত্রীকে ইভটিজিং, অপরাধে যুবককে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড।
নড়াইলে দশম শ্রেণির এক স্কুলছাত্রীকে ইভটিজিংয়ের ঘটনায় এক বখাটে যুবককে গ্রেফতার করেছে পুলিশ পরে ভ্রাম্যমাণ আদালতে তাকে কারাদণ্ড দিয়েছেন। উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল জানান, সোমবার (৩০ জানুয়ারি) সন্ধ্যায় তাকে গ্রেফতার করে পুলিশ।
নড়াইল সদর থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) শিশির কুমার ঘোষ বিষয়টি নিশ্চিত করেছেন।
গ্রেফতার ইমন (২০) নড়াইল সদর উপজেলার মহিষখোলা গ্রামের সাইদ হোসেনের ছেলে।
এসআই শিশির কুমার ঘোষ জানান, সোমবার সন্ধ্যায় বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ স্টেডিয়াম গেটের সামনে থেকে ইমন (২০) নামে ওই যুবককে ইফটিজিংয়ের দায়ে গ্রেফতার করেন। পরে গ্রেফতার ইমনকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করলে নির্বাহী ম্যাজিস্ট্রেট সেলীম আহমেদ তাকে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন।
এ বিষয়ে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট সেলীম আহমেদ বলেন, ইফটিজিং এর অপরাধে এক যুবককে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। পরে পুলিশ তাকে জেল হাজতে পাঠায়।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews