1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
নড়াইলে স্কুলের টয়লেটে থেকে যুবকের ঝুলন্ত মরাদেহ উদ্ধার করেছে পুলিশ - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৬:৪৯ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।

নড়াইলে স্কুলের টয়লেটে থেকে  যুবকের ঝুলন্ত মরাদেহ উদ্ধার করেছে পুলিশ

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ৪ এপ্রিল, ২০২৪
  • ১৮৬ 0 বার সংবাদি দেখেছে

উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে//

 

নড়াইলে স্কুলের টয়লেটের জানালায় ঝুলছিল যুবকের মরদেহ। নড়াইলের লোহাগড়া উপজেলায় প্রাথমিক বিদ্যালয়ের গ্রিলের জানালা থেকে সাগর শেখ (৩০) নামে এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে লোহাগড়া থানা পুলিশ।

বৃহস্পতিবার (৪ এপ্রিল) সকালে উপজেলার চর-কোটাখোল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের টয়লেটের জানালা থেকে তার ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ।

সাগর শেখ লোহাগড়া উপজেলার চর-কোটাখোল গ্রামের কবির শেখের ছেলে। তিনি জাহাজে চাকরি করতেন।

লোহাগড়া থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) তৌফিক হাসান লাশ উদ্ধারের বিষয়টি এ প্রতিবেদক উজ্জ্বল রায়কে নিশ্চিত করেছেন।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, লোহাগড়া উপজেলার চর-কোটাখোল গ্রামের সাগর শেখ নামে ওই যুবকের দুই স্ত্রী ছিল। প্রথম পক্ষের স্ত্রী তাকে ছেড়ে চলে গেলে সে দ্বিতীয় বিয়ে করেন। বুধবার রাতে দ্বিতীয় স্ত্রীর সঙ্গে কথা কাটাকাটি হলে পরে সে বাড়ি থেকে বের হয়ে যায়। তাকে খোঁজাখুঁজি করে পাওয়া যায়নি।

পরে বৃহস্পতিবার সকালে বাডির পাশে সরকারি চর-কোটাখোল প্রাথমিক বিদ্যালয়ের টয়লেটের জানালার গ্রিলে গলায় গামছা পেঁচানো অবস্থায় ঝুলন্ত লাশ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশে খবর দেয়। খবর পেয়ে লোহাগড়া থানা পুলিশের একটি দল ঘটনাস্থল থেকে তার লাশ উদ্ধার করেন। এ বিষয়ে লোহাগড়া থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) তৌফিক হাসান এ প্রতিবেদক উজ্জ্বল রায়কে বলেন, খবর পেয়ে ওই যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তিনি আত্মহত্যা করেছেন। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য নড়াইল সদর হাসপাতালে পাঠানো হচ্ছে। রিপোর্ট পেলে মৃত্যুর আসল কারণ জানা যাবে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews