1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
নড়াইল জেলা পুলিশে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৩:৪৮ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনকে মেসির আইনি নোটিশ মায়ের শূন্যতা নিয়ে প্রথম জন্মদিন প্রধানমন্ত্রী তারেক রহমানের রুরাল জার্নালিস্ট ফাউন্ডেশন (আর জে এফ) সাধারণ পরিষদের সদস্য হিসেবে মনোনীত হলেন মোঃ শাহ আলম পটুয়াখালীতে গুঁড়িগুঁড়ি বৃষ্টি, সমুদ্রবন্দরে ৩ নম্বর সংকেত দেশের শ্রেণিকক্ষ হবে মাল্টিমিডিয়া ও প্রযুক্তিনির্ভর: শিক্ষামন্ত্রী ওড়িশা উপকূলে আছড়ে পড়ছে ঘূর্ণিঝড় ‘আকভান’ নাশকতা ঠেকাতে ‘অল আউট অ্যাকশন’ গণতন্ত্রের আকাঙ্ক্ষা পূরণে ছাত্ররাই বেশি ভূমিকা রেখেছে: রাষ্ট্রপতি সরবরাহ কম থাকায় বাড়তি দামে সবজি কিনছেন ক্রেতারা দেশজুড়ে ‘আওয়ামী লীগের’ নাশকতা, নিরাপত্তা জোরদার

নড়াইল জেলা পুলিশে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

  • প্রকাশিত : শনিবার, ৩১ আগস্ট, ২০২৪
  • ১৭৫ 0 বার সংবাদি দেখেছে
উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি // নড়াইল জেলা পুলিশের আয়োজনে পুলিশ লাইনস্ মাঠে এক প্রীতি ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়। উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি জানান, শুক্রবার (৩০ আগস্ট) উক্ত টুর্নামেন্টে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নড়াইল জেলা পুলিশ সুপার মোহাঃ মেহেদী হাসান। পুলিশ সুপার তার বক্তব্যে বলেন, খেলা আমাদের মন ও শরীরকে সুস্থ রাখে। খেলার মাধ্যমে শৃঙ্খলা শেখা যায়। নিয়মিত ডিউটির পাশাপাশি অবসর সময়ে খেলার মধ্যে মনোনিবেশ করলে ক্লান্তি ও অবসাদ দূর হয়। নড়াইল পুলিশ লাইনস্ একাদশ বনাম পুলিশ অফিস একাদশ এর মধ্যে খেলা অনুষ্ঠিত হয়। খেলায় এক এক গোলে টাই হলে ট্রাইব্রেকারের মাধ্যমে জয় পরাজয় নির্ধারণ হয়। খেলা শেষে পুলিশ সুপার চ্যাম্পিয়ন দল নড়াইল পুলিশ লাইনস্ একাদশকে ট্রফি ও প্রতিটি খেলোয়াড়ের হাতে সম্মাননা পুরস্কার তুলে দেন। রানার্সআপ দল পুলিশ অফিস একাদশকেও ট্রফি ও প্রতিটি খেলোয়াড়ের হাতে সম্মাননা পুরস্কার তুলে দেন।
এ সময় মোহাম্মদ আনোয়ার হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত; তারেক আল মেহেদী, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) সহ জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews