1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
নদীতে মাছ ধরার সময় বজ্রপাতে যুবকের মৃত্যু - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ১০:২৭ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।

নদীতে মাছ ধরার সময় বজ্রপাতে যুবকের মৃত্যু

  • প্রকাশিত : শুক্রবার, ৭ জুন, ২০২৪
  • ১৭৬ 0 বার সংবাদি দেখেছে

নিজস্ব প্রতিবেদক // নাটোরের নলডাঙ্গা উপজেলায় নদীতে মাছ ধরার সময় বজ্রপাতে মো. কামরুল হোসেন (৩৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছেন মো. মজনু (৪০) নামে একজন।

শুক্রবার (৭ জুন) দুপুর দেড়টার দিকে উপজেলার কোমরপুর এলাকায় বারনই নদীতে এ দুর্ঘটনা ঘটে।

নিহত কামরুল হোসেন উপজেলার কোমরপুর গ্রামের মো. লুৎফর রহমানের ছেলে। আহত মজনু একই গ্রামের আহমদ আলীর ছেলে।

ব্রহ্মপুর ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান এস এম আশরাফুজ্জামান জানান, শুক্রবার দুপুরে মজনু ও কামরুল হোসেন কোমরপুর গ্রামের গোরস্থান সংলগ্ন বারনই নদীতে জাল দিয়ে মাছ ধরছিলেন। এ সময় বিকট শব্দে বজ্রপাত ঘটলে ঘটনাস্থলেই কামরুলের মৃত্যু হয়। এছাড়া মজনু আহত হন। খবর পেয়ে পরিবারের লোকজন ও স্থানীয়রা ঘটনাস্থল থেকে কামরুলের মরদেহ উদ্ধার করে।

বিষয়টি নিশ্চিত করে নলডাঙ্গা থানার কর্মকর্তা (ওসি) মো. মনোয়ারুজ্জামান বলেন, বজ্রপাতে একজনের মৃত্যু হয়েছে। বজ্রপাতে মৃত্যু হলে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়। তার মরদেহও পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews