1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
নাটোরে স্ত্রীকে গ*লা কেটে হত্যা - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ১১:৩৭ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।

নাটোরে স্ত্রীকে গ*লা কেটে হত্যা

  • প্রকাশিত : শুক্রবার, ২৮ জুন, ২০২৪
  • ২০৭ 0 বার সংবাদি দেখেছে

নাটোর প্রতিনিধি // পারিবারিক কলহের জেরে নাটোরের বাগাতিপাড়ায় স্ত্রী সুফিয়া বেগমকে গলাকেটে হত্যার পর ৮ বছর বয়সী শিশু কন্যা আসমানিকে নিয়ে পালিয়েছে স্বামী আসমত আলী।

শুক্রবার ভোর রাতে এই ঘটনা ঘটে। সকালে পুলিশ গিয়ে মরদেহটি উদ্ধার করে। স্বামীসহ শিশু কন্যা আসমানী খাতুনকে উদ্ধারে অভিযান শুরু করেছে পুলিশ।

স্বামী আসমত আলী উপজেলার জামনগর হাপানিয়া গ্রামের মৃত আতাহার আলীর ছেলে।

স্থানিয়রা জানান, সকালে আসমত আলী প্রতিবেশী এক যুবককে মোবাইল ফোনে কল করে তার বাড়িতে কি হয়েছে কেউ ফোন রিসিভ করছেনা কেন তা দেখতে বলেন। এরপর সেই যুবক আসমত আলীর বাড়িতে গেলে ঘরের মধ্যে সুফিয়া বেগমের গলাকাটা রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়।

বাগাতিপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নান্নু খান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নাটোর সদর হাসপাতাল মগে প্রেরণ করে। আসমত আলীকে আটকের চেষ্টা সহ শিশু কন্যাকে উদ্ধারে কাজ শুরু করেছে পুলিশ।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews