1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
নাতনিকে ধর্ষণের অভিযোগে ষাটোর্ধ্ব নানা গ্রেপ্তার - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৩:২৪ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক । 01711073884
সংবাদ শিরনাম :

নাতনিকে ধর্ষণের অভিযোগে ষাটোর্ধ্ব নানা গ্রেপ্তার

  • প্রকাশিত : শনিবার, ৭ মার্চ, ২০২৬
  • ১৩৯ 0 বার সংবাদি দেখেছে
বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি // পটুয়াখালী বাউফলে দ্বিতীয় শ্রেণির এক শিশুকে (৯) ধর্ষণের অভিযোগে লালু শাহ (৬০) নামের বৃদ্ধ নানাকে গ্রেপ্তার করা হয়েছে ।

গতকাল শুক্রবার রাতে ঢাকার লালবাগ এলাকা থেকে পুলিশ ও র্যাবের যৌথ অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত লালু শাহ বাউফল উপজেলার নাজিরপুর ইউনিয়নের ধানদী গ্রামের ৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দা।

স্বজনদের দাবি, ভুক্তভোগী শিশুটি সম্পর্কে তিনি তার নাতনি হন। পড়াশোনার সুবিধার্থে শিশুটি তার মায়ের সঙ্গে নানা বাড়িতে বসবাস করত।

অভিযোগ সূত্রে জানা যায়, গত রবিবার বিকেল ৫টার দিকে ধানদী গ্রামে শিশুটি খেলতে বের হলে লালু শাহ কৌশলে তাকে একটি নির্জন ঘরে নিয়ে যান এবং ধর্ষণ করেন। শিশুটির চিৎকার শুনে স্থানীয়রা এগিয়ে এলে বিষয়টি প্রকাশ পায়। পরে অসুস্থ অবস্থায় তাকে উদ্ধার করে বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এ ঘটনায় বাউফল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়।

বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি (তদন্ত) আতিকুল ইসলাম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘তথ্যপ্রযুক্তির সহায়তায় পুলিশ ও র্যাবের যৌথ অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়েছে। বর্তমানে অভিযুক্তকে ঢাকা থেকে বাউফল থানায় নিয়ে আসা হচ্ছে। পরে তাকে আদালতে সোপর্দ করা হবে।’

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews