1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
নিউজিল্যান্ডে রেকর্ড বৃষ্টি, ৩ জনের মৃত্যু - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৫:২১ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
ভোলায় ডিবির অভিযানে লোকাল গান ও তিনটি বগি দাসহ একজন আটক চাঁদশী ঈশ্বর চন্দ্র মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক শিবানন্দ চক্রবর্তীর পরলোকগমন, বিভিন্ন মহলে শোক উজিরপুর আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওঃ নুরুল হক আজহারীকে বিদায় সংবর্ধনা জাপান ম্যাচে ব্রাজিলের অধিনায়ক রাফিনিয়া নুসরাতের বাড়িতে হামলা ও অগ্নিসংযোগ কাপুরুষোচিত: জামায়াত আমির এক ট্রিলিয়ন ডলারের জলবায়ু সহনশীল অর্থনীতি গড়তে বাংলাদেশ প্রতিশ্রুতিবদ্ধ দুই লাখ ৯৫ হাজার টন সার কিনবে সরকার এইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষার রুটিন প্রকাশ বরিশাল উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান হলেন জিয়াউদ্দিন শিকদার জিয়া ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু

নিউজিল্যান্ডে রেকর্ড বৃষ্টি, ৩ জনের মৃত্যু

  • প্রকাশিত : শনিবার, ২৮ জানুয়ারী, ২০২৩
  • ২৪৪ 0 বার সংবাদি দেখেছে
অনলাইন ডেস্ক // নিউজিল্যান্ডের অকল্যান্ডে রেকর্ড পরিমাণ বৃষ্টি হয়েছে। এতে তিনজন প্রাণ হারিয়েছে। এ ছাড়া নিখোঁজ রয়েছে একজন। দেশটির প্রধানমন্ত্রী ক্রিস হিপকিন্স আজ শনিবার এ তথ্য জানিয়েছেন।

দেশটির বৃহত্তম এ শহরের বন্যা উপদ্রুত এলাকা ঘুরে এসে এক সংবাদ সম্মেলনে হিপকিন্স বলেন, আকস্মিক এই বন্যায় তিনজন মারা গেছে, একজন নিখোঁজ রয়েছে। তিনি আরও বলেন, অকল্যান্ডে শুক্রবারে ছিল সবচেয়ে বৃষ্টিমুখর দিন। সাম্প্রতিক সময়ে এটি ছিল নজিরবিহীন ঘটনা।

মৃতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে হিপকিন্স বলেছেন, আবহাওয়ার তীব্রতা কতো মাত্রায় পৌঁছেছে তা এই প্রাণহানি থেকে বুঝা যায়।

নিউজিল্যান্ডের আবহাওয়া অফিস বলেছে, স্থানীয় সময় শুক্রবার সকাল থেকে ২৪ ঘণ্টায় অকল্যান্ড বিমান বন্দরে ২৪৯ মিলিমিটার রেকর্ড বৃষ্টি হয়েছে। এতে অকল্যান্ডের রাস্তাগুলো আকস্মিক বন্যায় নদীতে রূপ নিয়েছে। বিমানবন্দরে যাওয়ার রাস্তাও সাময়িকভাবে বন্ধ হয়ে যায়।

খবরে বলা হয়েছে, আজ শনিবার বিকেল নাগাদ আভ্যন্তরীণ টার্মিনাল পুনরায় খুলে দেয়া হয়। কিন্তু আন্তর্জাতিক ফ্লাইট চলাফল আগামীকাল রোববার পুনরায় শুরু করা হবে বলে আশা করা হচ্ছে।

হিপকিন্স বলেছেন, আমরা অকল্যান্ডকে যথাসম্ভব দ্রুত স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনতে চাই।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews