1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
নিখোঁজের ২ দিন পর কীর্তনখোলা থেকে পথশিশুর মরদেহ উদ্ধার - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১২:১৯ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
কাজীরহাটের ৪ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী আবুল কালাম খানকে ঘিরে নির্বাচনী আলোচনা পশ্চিমা নারীবাদ নারী-পুরুষের সম্পর্কে বিভাজন তৈরি করেছে: চরমোনাই পীর ঝালকাঠিতে শেখ হাসিনাকে দেশে ফেরাতে শপথ, ভিডিও ভাইরাল ১৭ দিন পর নিজ ঠিকানায় ফিরলেন পথ হারানো বৃদ্ধা শানু এক মাসের ব্যবধানে বরিশালে বেড়েছে অপরাধের সংখ্যা কয়লার বদলে লাকড়ি পোড়ানোর কারনে উজিরপুরে দুটি ইটভাটা ধ্বংস, আটক ১ তরুণীকে দলবদ্ধ ধর্ষণ, ৮ আসামির আমৃত্যু কারাদণ্ড জাতীয় চাঁদ দেখা কমিটির সভা মঙ্গলবার চিকিৎসায় বিদেশে ৩০ হাজার ডলার পাঠানোর সুযোগ জুলাই গণঅভ্যুত্থান গণতন্ত্রের নতুন যাত্রা সূচিত করেছে: স্পিকার

নিখোঁজের ২ দিন পর কীর্তনখোলা থেকে পথশিশুর মরদেহ উদ্ধার

  • প্রকাশিত : শনিবার, ২০ মে, ২০২৩
  • ২১২ 0 বার সংবাদি দেখেছে

নিজস্ব প্রতিবেদক // নিখোঁজের দুই দিন পর বরিশালের কীর্তনখোলা নদী থেকে পথশিশু সাথীর (১২) মরদেহ উদ্ধার করেছেন সদর নৌ-পুলিশ। শনিবার (২০ মে) সকাল ৮টার দিকে বরিশাল নদী বন্দরের লঞ্চ টার্মিনাল এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন নৌ-পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল জলিল।

এর আগে বৃহস্পতিবার (১৮ মে) বিকাল সাড়ে ৫টার দিকে রিশাল লঞ্চ টার্মিনাল থেকে কীর্তনখোলা নদীতে পড়ে নিখোঁজ হয় পথশিশু সাথী। লঞ্চঘাটের আরেক পথশিশু চাঁদনীর সূত্রে জানা যায়, সে, আসলাম, জনি ও সাথী পন্টুনের পাশে বসেছিল। হঠাৎ করে পেছন থেকে নাইম নামে এক ছেলে এসে সাথী ও আসলামকে ধাক্কা দেয়।

এ সময় আসলাম সাঁতার কেটে উঠে আসতে পারলেও সাথী সাঁতার না জানায় ডুবে যায়। তারা নদীতে ঝাঁপ দিয়ে সাথীকে খোঁজার চেষ্টা করে। কিন্তু তাকে আর পাওয়া যায়নি। ওসি আব্দুল জলিল বলেন, সকালে নিখোঁজ পথশিশু সাথীর মরদেহ ভাসতে দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা।

পরে নৌ-পুলিশের একটি টিম গিয়ে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করে। সকাল থেকে সাথীর খোঁজ খবর নিতে কেউ আসেনি। তবে তার বাবা-মাকে খোঁজার চেষ্টা চলছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews