1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
নিখোঁজ মাদ্রাসা ছাত্রের সাতদিনেও সন্ধান মেলেনি - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১০:২৫ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।

নিখোঁজ মাদ্রাসা ছাত্রের সাতদিনেও সন্ধান মেলেনি

  • প্রকাশিত : শনিবার, ২২ আগস্ট, ২০২৬
  • ৩৯ 0 বার সংবাদি দেখেছে

গৌরনদী প্রতিনিধি // বরিশালের উজিরপুর উপজেলার শোলক ইউনিয়নের পূর্ব ধামুরা জীবন নেছা হাফিজিয়া মাদ্রাসা থেকে হিফজ বিভাগের ছাত্র নাজমুল হাসান (১৪) নিখোঁজ হওয়ার সাতদিনেও সন্ধান মেলেনি। একমাত্র ছেলের কোন সন্ধান না পেয়ে তার বাবা ও মা এখন পাগল প্রায়। নিখোঁজের ঘটনায় উজিরপুর মডেল থানায় সাধারণ ডায়েরী করা হয়েছে। বৃহস্পতিবার (২০ আগস্ট) দিবাগত রাতে নিখোঁজ ছাত্র নাজমুল হাসানের বাবা গৌরনদী উপজেলার গেরাকুল গ্রামের বাসিন্দা রিপন হাওলাদার জানিয়েছেন, গত ১৫ আগস্ট সকাল দশটার দিকে মাদ্রাসার এক শিক্ষক তাকে ফোন করে জানিয়েছেন নাজমুলকে মাদ্রাসায় পাওয়া যাচ্ছেনা। এরপর থেকে আত্মীয়-স্বজনসহ বিভিন্ন এলাকায় খোঁজ করেও নিখোঁজ নামজুলের কোন সন্ধান পাওয়া যায়নি। তিনি আরও জানিয়েছেন, বিগত চার বছর পর্যন্ত নাজমুল ওই মাদ্রাসায় অধ্যায়নরত রয়েছে। বর্তমানে সে (নাজমুল) হিফজ বিভাগের ১০ পাড়ার ছাত্র। নিখোঁজ একমাত্র ছেলের কোন সন্ধান না পেয়ে তার মা নাজমা বেগম এখন পাগল প্রায়। এ ব্যাপারে উজিরপুর মডেল থানার ওসি মো. রকিবুল ইসলাম জানিয়েছেন, থানায় সাধারণ ডায়েরী করার পর নিখোঁজ শিশুর সন্ধান পেতে পাশ্ববর্তী থানাগুলোতে ম্যাসেজ পাঠানো হয়েছে। পাশাপাশি বিষয়টি গুরুত্বের সাথে তদন্ত করে নাজমুল হোসেনকে উদ্ধারের জন্য পুলিশের একাধিক টিম কাজ শুরু করেছেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews