1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
নির্বাচনে ফেল করেও ৩০ হাজার মানুষকে বিরিয়ানি খাওয়ালেন আ.লীগ নেতা - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৮:৩৭ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
বিসিসি’র ২৪ নং ওয়ার্ডে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু বৃহস্পতিবার, প্রস্তুতি সভা অনুষ্ঠিত উজিরপুরে উপজেলা চেয়ারম্যান পদে এনসিপির প্রার্থী মুহাম্মদ আবু সাঈদ ফেরদৌস উজিরপুর পৌরসভায় আওয়ামীলীগের সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ ও সমাবেশ  মুলাদী উপজেলা সভাপতি মোঃ জুনায়েদ সিদ্দিকীর পিতার মৃত্যুতে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের গভীর শোক প্রকাশ ঢাকা, চট্টগ্রাম, খুলনা ও বরিশাল বিভাগে বৃষ্টির সম্ভাবনা বাকেরগঞ্জে দালালকে জরিমানা, উদ্ধার ১৪ হাজার টাকা ২০২৭ সালের হজযাত্রীদের জন্য ৯০ টিকাদান কেন্দ্র নির্ধারণ বরিশাল সিভিল জজ আদালতের বিচারক নিখোঁজ খতমে নবুওয়াতের বিশ্বাস ঈমানের মূল ভিত্তি: ধর্মমন্ত্রী বিশ্ব রেকর্ডটা এখন শুধুই লিটনের

নির্বাচনে ফেল করেও ৩০ হাজার মানুষকে বিরিয়ানি খাওয়ালেন আ.লীগ নেতা

  • প্রকাশিত : সোমবার, ১৫ জানুয়ারী, ২০২৪
  • ২০১ 0 বার সংবাদি দেখেছে

নিজস্ব প্রতিবেদক // দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ-৫ আসনে ফেল করেও ৩০ হাজার মানুষকে বিরিয়ানি ভোজ করিয়েছেন জেলা আওয়ামী লীগের যুগ্মসম্পাদক শামীম আহমদ চৌধুরী। রোববার সকাল থেকে রাত ১০টা পর্যন্ত ছাতক পৌরসভার মাঠে এ গণভোজের আয়োজন করা হয়।

শামীম আহমদ স্বতন্ত্র প্রার্থী হয়ে নির্বাচনে অংশ নিয়েছিলেন। এই গণভোজনে ১০টি গরু, ২০টি খাসি ও এক হাজার মোরগ দিয়ে আয়োজন করা হয়েছিল, যা ৩০০-এর বেশি ডেকে রান্না করা হয়েছিল। জানা গেছে, ছাতক ইতিহাসে প্রথম যে, নির্বাচনে পরাজিত হয়েও এলাকাবাসীকে গণভোজ করিয়েছেন। শুধু তাই নয়, বিভিন্ন এলাকা থেকে এসে নিজ দলের নেতাকর্মীরা এই ভোজে অংশ নিয়েছিলেন।

সেখানে প্রধান অতিথি ছিলেন সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান নুরুল হুদা মুকুট। বিশেষ অতিথি ছিলেন পৌর মেয়র আবুল কালাম চৌধুরী। এ ছাড়া অনুষ্ঠানে ছাতক দোয়ারাবাজারে চেয়ারম্যান ও মেম্বাররা অংশ নেন। ভোজের আয়োজন প্রসঙ্গে শামীম চৌধুরী বলেন, গত ৭ জানুয়ারি দ্বাদশ সংসদ নির্বাচনে আমি ভালোবাসায় জয়ী হয়েছি; কিন্তু কালো টাকার কাছে পরাজিত হয়েছি।

তিনি আরও বলেন, আমার জন্য অনেক নেতাকর্মী হুমকি-ধমকি ও মারও খেয়েছেন। আমাকে ভালোবেসে ভোট দিয়েছেন। ছাতক দোয়ারাবাসী আমার কাছে আজকের এই ভোজের প্রাপ্য ছিল। এই আয়োজন তাও কম হয়েছে। আমি কাজে বিশ্বাসী। পাশে আছি পাশে থাকব।

প্রসঙ্গত, সুনামগঞ্জ-৫ আসনে মোট ভোটকেন্দ্র ছিল ১৬৪টি। এতে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মুহিবুর রহমান মানিক ১ লাখ ১৯ হাজার ৪০৩ ভোট পেয়ে জয়ী হন। নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক শামীম আহমদ চৌধুরী ৯১ হাজার ৫৮৮ ভোট পান।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews