1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
নির্মাণাধীন দেয়াল ধসে কুয়াকাটায় ২ শ্রমিকের মৃত্যু! - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৯:৩৩ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনকে মেসির আইনি নোটিশ মায়ের শূন্যতা নিয়ে প্রথম জন্মদিন প্রধানমন্ত্রী তারেক রহমানের রুরাল জার্নালিস্ট ফাউন্ডেশন (আর জে এফ) সাধারণ পরিষদের সদস্য হিসেবে মনোনীত হলেন মোঃ শাহ আলম পটুয়াখালীতে গুঁড়িগুঁড়ি বৃষ্টি, সমুদ্রবন্দরে ৩ নম্বর সংকেত দেশের শ্রেণিকক্ষ হবে মাল্টিমিডিয়া ও প্রযুক্তিনির্ভর: শিক্ষামন্ত্রী ওড়িশা উপকূলে আছড়ে পড়ছে ঘূর্ণিঝড় ‘আকভান’ নাশকতা ঠেকাতে ‘অল আউট অ্যাকশন’ গণতন্ত্রের আকাঙ্ক্ষা পূরণে ছাত্ররাই বেশি ভূমিকা রেখেছে: রাষ্ট্রপতি সরবরাহ কম থাকায় বাড়তি দামে সবজি কিনছেন ক্রেতারা দেশজুড়ে ‘আওয়ামী লীগের’ নাশকতা, নিরাপত্তা জোরদার

নির্মাণাধীন দেয়াল ধসে কুয়াকাটায় ২ শ্রমিকের মৃত্যু!

  • প্রকাশিত : সোমবার, ৪ নভেম্বর, ২০২৪
  • ১৭৯ 0 বার সংবাদি দেখেছে

রাকিব জোমাদ্দার, মহিপুর // পটুয়াখালীর কুয়াকাটার রাখাইন মার্কেট সংলগ্নে নির্মানাধীন একটি দোকানের দেয়াল ভেঙ্গে চাপা পড়ে আবু বক্কর (৪২) ও কামাল (৪০) নামের দুই নির্মান শ্রমিকের ঘটনাস্থলে মৃত্যু হয়েছে।    সোমবার (০৪ নভেম্বর) দুপুরে কুয়াকাটা রাখাইন মার্কেট সংলগ্ন কেরানীপাড়ায় এ দুর্ঘটনা ঘটে। মৃত আবু বক্কর কুয়াকাটার নবীনপুর পৌরসভা ৬ নম্বর ওয়ার্ড এই এলাকার মৃত আব্দুল রহমানের ছেলে ও কামাল হোসেন একই এলাকার মৃত্যু হাকিম আলীর ছেলে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে ওই দুই শ্রমিক কেরানীপাড়ার রাখাইন পল্লীর উসে বাবুর দোকানের সাটার লাগাতে আসেন। এসময় পুরনো সাটার খুলতে গিয়ে ওই দোকানের দেয়াল তাদের গায়ে পড়ে। এতে দেয়ালের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় তাদের।অভিযোগ রয়েছে কোন নিয়ম কারণ না মেনেই কুয়াকাটায় নির্মাণ হচ্ছে একের পর এক ছোট বড় বিল্ডিং ও বহুতল ভবন। এর আগেও কুয়াকাটায় এরকম একাধিক দুর্ঘটনার স্বীকার হয়েছে শ্রমিকরা।  প্রত্যক্ষদর্শী আমিনুল ইসলাম নিপু বলেন, পাসে আমার নিজের দোকানে কাজ করতে ছিলাম। হঠাৎ একটি বিকট শব্দ পাই তখন দৌড়ে গিয়ে দেখি পুরো দোকানের একটি বড় দেয়াল ধসে পড়েছে এবং নিচে দুজন চাপা পড়ে আছে। পরে লোকজন একহয়ে ওয়াল সরিয়ে তাদেরকে বের করি। দেয়ালের চাপায় প্রাথমিকভাবে তাদের চেহারা শনাক্ত করার মত পরিস্থিতি ছিলো না। তাদের দুজনেরই মাথার মগজ বের হয়ে আলাদা হয়ে গেছে।  মহিপুর থানার ওসি তদন্ত মো.নোমান বলেন, ঘটনাস্থলে এসে তদন্ত শুরু করেছি এবং  পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হচ্ছে। এ বিষয় বিস্তারিত তদন্ত শেষে জানানো হবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews