1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
নেপালে বিপুল বিজয়ের পথে বালেন্দ্র শাহ - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৩:৪০ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
বরিশাল নগরীতে স্কুলের সামনে ঝুঁকিপূর্ণ বিদ্যুতের খুঁটি, দুর্ঘটনার আশঙ্কা হাম ও উপসর্গে মৃত্যু ১৩০০ ছুঁইছুঁই রাজনীতিবিদদের বড় অংশ সুবিধা নেওয়ায় বেশি ব্যস্ত থাকেন: স্পিকার ভোলায় ডিবির অভিযানে লোকাল গান ও তিনটি বগি দাসহ একজন আটক চাঁদশী ঈশ্বর চন্দ্র মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক শিবানন্দ চক্রবর্তীর পরলোকগমন, বিভিন্ন মহলে শোক উজিরপুর আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওঃ নুরুল হক আজহারীকে বিদায় সংবর্ধনা জাপান ম্যাচে ব্রাজিলের অধিনায়ক রাফিনিয়া নুসরাতের বাড়িতে হামলা ও অগ্নিসংযোগ কাপুরুষোচিত: জামায়াত আমির এক ট্রিলিয়ন ডলারের জলবায়ু সহনশীল অর্থনীতি গড়তে বাংলাদেশ প্রতিশ্রুতিবদ্ধ দুই লাখ ৯৫ হাজার টন সার কিনবে সরকার

নেপালে বিপুল বিজয়ের পথে বালেন্দ্র শাহ

  • প্রকাশিত : শনিবার, ৭ মার্চ, ২০২৬
  • ২১৩ 0 বার সংবাদি দেখেছে

নেপালের রাজনীতিতে বড় চমক নিয়ে আসছেন র‍্যাপার থেকে রাজনীতিবিদ হওয়া বালেন্দ্র শাহ। দেশটির নির্বাচন কমিশনের প্রাথমিক ফলাফল অনুযায়ী, তার নেতৃত্বাধীন মধ্যপন্থী রাষ্ট্রীয় স্বতন্ত্র পার্টি (আরএসপি) পার্লামেন্ট নির্বাচনে বিপুল বিজয়ের পথে রয়েছে।

শনিবারের ভোট গণনা শেষে দেখা গেছে, গত বছর ছাত্র আন্দোলনের পর অনুষ্ঠিত এই নির্বাচনে তরুণ প্রজন্মের ব্যাপক সমর্থন পেয়েছেন ৩৫ বছর বয়সী বালেন্দ্র শাহ। 

নির্বাচন কমিশনের তথ্যমতে, ২৭৫ আসনের পার্লামেন্টের নিম্নকক্ষে (হাউস অব রিপ্রেজেন্টেটিভস) দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা অর্জনের পথে রয়েছে আরএসপি।

কমিশনের মুখপাত্র নারায়ণ প্রসাদ ভট্টরাই এএফপিকে বলেন, ‘প্রবণতা দেখে মনে হচ্ছে, রাষ্ট্রীয় স্বতন্ত্র পার্টি অনেক জায়গায় এগিয়ে আছে এবং বেশ কয়েকটি আসনে জয়লাভ করেছে।’

যদি এই ধারা অব্যাহত থাকে, তবে প্রবীণ মার্ক্সবাদী নেতা কেপি শর্মা ওলিকে হারিয়ে কাঠমান্ডুর সাবেক মেয়র থেকে নেপালের সম্ভাব্য প্রধানমন্ত্রী হিসেবে বালেন্দ্র শাহের উত্থান দেশটির সাম্প্রতিক রাজনীতির অন্যতম নাটকীয় ঘটনা হতে পারে।

শনিবার সকাল পর্যন্ত নির্বাচনের ১৬৫টি আসনের মধ্যে মাত্র ২৪টির ফলাফল ঘোষণা করা হয়েছে। এর মধ্যে আরএসপি ১৮টি এবং নেপালি কংগ্রেস ৫টি আসনে জয়ী হয়েছে। সাবেক প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলির দল সিপিএন-ইউএমএল মাত্র ১টি আসনে জয় পেয়েছে। তবে বাকি ৯৯টি আসনে আরএসপি এগিয়ে রয়েছে।

এ ছাড়া আনুপাতিক প্রতিনিধিত্বের (পিআর) ১১০টি আসনের ভোট গণনায়ও বালেন্দ্র শাহের দল অর্ধেকের বেশি ভোট নিশ্চিত করেছে।

নির্বাচন কমিশনের মুখপাত্র জানান, নির্বাচনের ফল সোমবারের মধ্যে পাওয়া যেতে পারে। তবে আনুপাতিক ভোটের হিসাব শেষ করে পূর্ণাঙ্গ ফল ঘোষণা করতে অন্তত এক সপ্তাহ সময় লাগবে। ভোট গণনা সুষ্ঠুভাবে চলছে বলে তিনি জানান।

নেপালে গত বছরের সেপ্টেম্বরে সামাজিক যোগাযোগমাধ্যম নিষিদ্ধ করার প্রতিবাদে জেন-জি প্রজন্মের নেতৃত্বে যে আন্দোলন শুরু হয়েছিল, তা দ্রুতই দুর্নীতি ও অর্থনৈতিক সংকটের বিরুদ্ধে বড় বিক্ষোভে রূপ নেয়। ওই আন্দোলনে অন্তত ৭৭ জন নিহত হন এবং কেপি শর্মা ওলির সরকারের পতন ঘটে। আন্দোলনের ছয় মাস পরই নির্বাচিত সরকার পেতে যাচ্ছে দেশটি।

শুক্রবার থেকেই কাঠমান্ডুর রাস্তায় বালেন্দ্র শাহের সমর্থকেরা বিজয় উৎসব শুরু করেছেন।

বালেন্দ্র শাহ নিজেও সরাসরি নির্বাচনে ৭৪ বছর বয়সী সাবেক প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলির বিরুদ্ধে বড় ব্যবধানে এগিয়ে রয়েছেন। এটি পুরোনো নেতৃত্বের বিরুদ্ধে তারুণ্যের বিজয়ের প্রতীক হিসেবে দেখা হচ্ছে। অন্যদিকে গত জোট সরকারের বৃহত্তম দল নেপালি কংগ্রেসের নতুন নেতা গগন থাপাও নিজ আসনে পিছিয়ে রয়েছেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews