1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
নৌকা তৈরিতে ব্যস্ত সময় পার করছে কারিগররা - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৪:০৫ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
রাজাপুরের শুক্তাগড়ে চেয়ারম্যান পদে বিএনপি নেতার দোয়া প্রার্থী,ইউনিয়নের বিভিন্ন স্থানে গণসংযোগ ও লিফলেট বিতরণ গাজীপুর থেকে এসে কাজিরহাটে স্বামীর বাড়িতে মর্যাদা পেতে স্ত্রীর অনশন পালন। মেহেন্দিগঞ্জ সদর ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় আমিনুল ইসলাম শিপন মিয়া। ডেঙ্গুতে আজও ৮ জনের মৃত্যু বরিশালে জাতীয় বিশ্ববিদ্যালয়ের আন্তঃকলেজ ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন বরিশাল কোতোয়ালি পুলিশের অভিযানে  ৪০ দিনে ৫ শতাধিক গ্রেফতার  বঙ্গোপসাগরে নিম্নচাপ, ঘূর্ণিঝড়ের শঙ্কা সৌদির নজরদারি এয়ারক্রাফট ভূপাতিত করল হুথিরা আমি তাকেই বিয়ে করতে চেয়েছিলাম: শাকিব খান গাজীপুরে ১৩ পোশাক কারখানা বন্ধ

নৌকা তৈরিতে ব্যস্ত সময় পার করছে কারিগররা

  • প্রকাশিত : শুক্রবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৩
  • ২২১ 0 বার সংবাদি দেখেছে

এস.এম. সাইফুল ইসলাম কবির, বাগেরহাট // বাগেরহাটের চিতলমারীতে চলতি বর্ষা মৌসুমে নৌকা তৈরিতে ব্যস্ত সময় কাটাচ্ছেন নৌকার কারিগররা। গ্রামে গেলেই শোনা যায় ঠুকঠাক শব্দ। চলছে নৌকা তৈরির ধুম। বর্ষাকাল এলেই এলাকার মানুষের প্রয়োজন হয় নৌকার।জীবিকার তাগিদে উপজেলার বড়বাড়িয়া ইউনিয়নের বিভিন্ন গ্রামে শত শত মানুষ কাজ করছে এই পেশায়। বর্ষার আগমনী বার্তা, ঝরছে ঝিরঝির বৃষ্টি। বইছে সুবাতাস। নদী, খাল বিল, হাওড় বাওড়ে বাড়ছে পানি। তাই নৌকা তৈরির কাজে কারিগররা পার করছেন ব্যস্ত সময়। দিনরাত হাতুড়ি-বাটালের ঠুকঠুকানিতে মুখর বাগেরহাটের চিতলমারী উপজেলার নৌকার কারিগররা। হাওড়,বাওড়,খাল,বিল ও নদীমাতৃক বাংলাদেশ। এদেশে বর্ষা মৌসুমে নি¤œাঞ্চলের মানুষের বাহন হিসেবে নৌকার প্রচলন আবহামান কালের ইতিহাস ঐতিহ্যের সাথে জড়িত। বন্যাকবলিত এই এলাকায় মানুষের পারাপারে নৌকাই তাদের ভরসা। বর্ষাকালে মৎস্যজীবীরা মাছ ধরার কাজে নৌকার ব্যবহার সহ নিচু এলাকার মানুষের নৌকার প্রচলন অতি গুরুত্বপূর্ণ।

সরেজমিনে জানা গেছে,বাগেরহাটের চিতলমারীর উপজেলার নালুয়া বাজারের নৌকার ব্যবসায়ী রমজান শেখ ও জাহাঙ্গীর শেখ জানান, বর্ষা মৌসুমে তারা প্রতিনিয়ত নৌকা তৈরীর কাজে ব্যস্ত থাকেন। এখান থেকে পাইকারি এবং খুচরা হিসাবে নৌকাগুলো বিক্রি করা হয়। নৌকার কারিগর নেয়ামত শেখ সহ অন্যরা জানান, তারা চুক্তি ভিত্তিক মালিকদের কাজ করেন। দৈনন্দিন যে মুজুরী পান তাতে তাদের পরিবার সাচ্ছন্দে চলতে পারে। জানা গেছে দুরদুরন্তের হাট বাজারের ব্যপারিরা এখান থেকে পাইকারি দামে নৌকা কিনে বিবিধ যান বাহনে নিয়ে যান।৮ থেকে ১০ হাত দৈর্ঘ্যরে নৌকা চার-পাঁচ হাজার টাকায় বিক্রি হচ্ছে। নৌকা বড় হলে দামও বাড়ে। সেগুলোর মুল্য চুক্তি মোতাবেক ১৩ থেকে ১৫ হাজার টাকার মধ্যে তৈরি করে দেয়া হয়।সাবোখালী গ্রামের পংকজ রাজবংশী, কাঙাল রাজবংশীসহ অনেকে জানান, বর্ষার শুরু থেকে শেষ পর্যন্ত এলাকার অধিকাংশ জেলে নৌকা দিয়ে মাছ শিকার করেন। নি¤œাঞ্চলের কৃষকেরা সারা বছর জুড়ে তাদের উৎপাদিত কৃষি পণ্য বিপনণের জন্য নৌকা ব্যবহার করে থাকেন। চিংড়ি ও সাদা মাছের ঘেরেও বিপুল পরিমান নৌকা ব্যবহার হয়।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews