1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
পছন্দের ফুটবল প্রতীক বরাদ্দ পেলেন তাসনিম জারা - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
শনিবার, ২৭ জুন ২০২৬, ১১:১২ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক । 01711073884
সংবাদ শিরনাম :
গুমের শিকার ব্যক্তিদের পরিবার ভাতা পাবে: মির্জা ফখরুল বাজারে কমছে না দাম, চাপে মধ্যবিত্ত ও নিম্নমধ্যবিত্ত বাগেরহাটে ১৬০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার মোরেলগঞ্জে যুব উদ্যোক্তাদের দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ অনুষ্ঠিত বাগেরহাটে অসহায় মানুষের পাশে কোস্ট গার্ড: বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ বিতরণ জাতীয় সংসদে এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান সরকারি করার দাবি বাপের সম্পত্তি নিয়ে বিরোধ, মেয়েকে মারধরের অভিযোগ ভগ্নিপতির ব্রাশের আঘাতে শিক্ষক আব্দুর রহিম স্যারের চোখ জখম, পানবাড়িয়ায় উত্তেজনা-বিক্ষোভ! হামের উপসর্গে আরও ৯ শিশুর মৃত্যু বাংলাদেশিদের জন্য ট্যুরিস্ট ভিসা ফের চালুর ঘোষণা ভারতের

পছন্দের ফুটবল প্রতীক বরাদ্দ পেলেন তাসনিম জারা

  • প্রকাশিত : বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
  • ১৭৬ 0 বার সংবাদি দেখেছে

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী তাসনিম জারা ফুটবল প্রতীক পেয়েছেন। তিনি ঢাকা-৯ আসনে প্রতিদ্বন্দ্বিতা করবেন।

নিজের ভেরিফায়েড ফেসবুকে দেওয়া এক পোস্টে এনসিপি থেকে বেরিয়ে আসা এই নেত্রী নিজেই এ তথ্য জানিয়েছেন।

প্রতীক বরাদ্দের কাগজ হাতে ছবি দিয়ে তাসনিম জারা লেখেন ‌‘সকল বাধা পেরিয়ে ফুটবল প্রতীক নিয়েই আমরা নির্বাচন করছি!’

বুধবার বেলা সাড়ে ১১টার দিকে ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে এই প্রতীক বরাদ্দ করা হয়।

ঢাকা মহানগরীর ১৫টি সংসদীয় আসনের মধ্যে ১৩টির প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ করা হচ্ছে ঢাকা বিভাগীয় কমিশনের কার্যালয় থেকে।

ঢাকা বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমদ চৌধুরী ১৩টি আসনের রিটার্নিং কর্মকর্তার দায়িত্বে আছেন। এসব আসনে চূড়ান্ত প্রার্থী ১৩৮ জন। এর মধ্যে স্বতন্ত্র প্রার্থী রয়েছেন ১০ জন।

নির্বাচন কমিশন সূত্রে জানা যায়, এবারের নির্বাচনে নিবন্ধিত দল ও স্বতন্ত্র প্রার্থীদের জন্য ১১৯টি প্রতীক বরাদ্দ রাখা হয়েছে। এর মধ্যে ৫৬টি প্রতীক বরাদ্দ রাখা হয়েছে স্বতন্ত্র প্রার্থীদের জন্য।

স্বতন্ত্র প্রার্থী হিসেবে ফুটবল প্রতীক পেতে আবেদন করার কথা আগেই জানিয়েছিলেন তাসনিম জারা। তাঁর আবেদনের ভিত্তিতে তাঁকে ফুটবল প্রতীক বরাদ্দ করা হলো।

প্রতীক পেয়ে তাসনিম জারা সাংবাদিকদের বলেন, আমি কয়েক দিন ধরে যখন ভোটারদের সঙ্গে কথা বলছিলাম, তখন সবাই জিজ্ঞাসা করছিলেন, আমার প্রতীক কী? ব্যালট পেপারে কী প্রতীক দেখতে পারবেন? আজকে এ প্রশ্নের পরিষ্কার একটা উত্তর পেয়েছি। আমি আগামী জাতীয় সংসদ নির্বাচনে ফুটবল প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছি।

আগামীকাল বৃহস্পতিবার নির্বাচনী প্রচার শুরু করবেন বলে জানান তাসনিম জারা।

তিনি বলেন, আমরা যে স্বচ্ছতা ও জবাবদিহির রাজনীতি দেখতে চাই, তার ভিত্তিতেই আমাদের প্রচারণা চলবে। সবাইকে দোয়া ও শুভকামনা জানানোর অনুরোধ করছি।

তাসনিম জারা এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব ছিলেন। জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতে ইসলামী ও সমমনা দলগুলোর সঙ্গে এনসিপির নির্বাচনী জোট গঠন নিয়ে বিতর্কের মধ্যে দলটি ছাড়েন তাসনিম জারা।

এরপর তাসনিম জারা ঢাকা-৯ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিতে মনোনয়নপত্র জমা দেন। প্রাথমিক যাচাই-বাছাইয়ে রিটার্নিং কর্মকর্তা তাসনিম জারার মনোনয়নপত্র বাতিল করেছিলেন। পরে তিনি আপিলে প্রার্থিতা ফিরে পান।

নির্বাচন কমিশনের (ইসি) তফসিল অনুযায়ী, আজ প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ করা হবে।

প্রতীক হাতে পাওয়ার পর আগামীকাল থেকে আনুষ্ঠানিক প্রচারে নামবেন প্রার্থীরা।

আগামী ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচনে ভোট গ্রহণ হবে। একই দিন গণভোটও অনুষ্ঠিত হবে ভিন্ন ব্যালটে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews