1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
পটুয়াখালীর চৌরাস্তায় কলেজ ছাত্রদলের উদ্যোগে ইফতার বিতরণ - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১০:৫০ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক । 01711073884
সংবাদ শিরনাম :

পটুয়াখালীর চৌরাস্তায় কলেজ ছাত্রদলের উদ্যোগে ইফতার বিতরণ

  • প্রকাশিত : শুক্রবার, ১৩ মার্চ, ২০২৬
  • ১২৯ 0 বার সংবাদি দেখেছে

মোঃ ইয়াহিয়া শাকুর, পটুয়াখালী প্রতিনিধি // পবিত্র মাহে রমজান উপলক্ষে পটুয়াখালীর চৌরাস্তায় পথচারী ও যানবাহনের চালকদের মাঝে ইফতার বিতরণ করেছে হাজী আক্কেল আলী হাওলাদার কলেজ ছাত্রদল।

 

বৃহস্পতিবার বিকেলে আক্কেল আলী হাওলাদার কলেজ ছাত্রদলের সভাপতি সাঈদ ইসলাম তালহার নেতৃত্বে এই ইফতার বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এসময় পথচারী, শ্রমজীবী মানুষ ও বিভিন্ন যানবাহনের চালকদের মাঝে ইফতার সামগ্রী তুলে দেওয়া হয়।

 

আয়োজকরা জানান, রমজানের শিক্ষা হলো সহমর্মিতা ও মানবিকতা। সেই ভাবনা থেকেই রোজাদার মানুষের সুবিধার্থে এই উদ্যোগ নেওয়া হয়েছে।

 

এসময় কলেজ ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত থেকে ইফতার বিতরণ কর্মসূচিতে অংশগ্রহণ করেন। স্থানীয় মানুষ এ ধরনের মানবিক উদ্যোগকে স্বাগত জানান।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews