1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
পটুয়াখালী জেলা আ.লীগের যুগ্ম সাধারণ সম্পাদক গ্রেপ্তার - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৮:০৩ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।

পটুয়াখালী জেলা আ.লীগের যুগ্ম সাধারণ সম্পাদক গ্রেপ্তার

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬
  • ২১ 0 বার সংবাদি দেখেছে

কার্যক্রম নিষিদ্ধ পটুয়াখালী জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও বাউফল পৌরসভার সাবেক মেয়র জিয়াউল হক জুয়েলকে গ্রেপ্তার করেছে পুলিশ (ডিবি)। বুধবার (৩০ সেপ্টেম্বর) দিনগত রাত ১২টার দিকে রাজধানীর বনানীতে বাসায় যাওয়ার পথে তাকে গ্রেপ্তার করা হয়।

জানা গেছে, ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর জিয়াউল হক জুয়েলের বিরুদ্ধে বাউফলে বিএনপির কার্যালয় ভাঙচুরসহ কয়েকটি মামলা দায়ের করা হয়। এরপর থেকে তিনি আত্মগোপনে ছিলেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে। তবে কী কারণে বা কোন মামলায় গ্রেপ্তার করা হয়েছে, তা নিশ্চিত হওয়া যায়নি।

গ্রেপ্তার জিয়াউল হক জুয়েল বাউফল মুসলিমপাড়া ৩ নম্বর ওয়ার্ডের ডা. নাসির উদ্দিনের ছেলে। তিনি বাউফল পৌরসভার দুবার মেয়র ছিলেন।

এদিকে জিয়াউল হক জুয়েলকে গ্রেপ্তারের ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করে ফেসবুকে পোস্ট দিয়েছেন আত্মগোপনে থাকা বাউফল উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল মোতালেব হাওলাদার। তিনি ফেসবুক স্ট্যাটাসে জিয়াউল হক জুয়েলের মুক্তি দাবি জানিয়েছেন।

বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘তাকে মিন্টো রোডে ডিবি কার্যালয়ে রাখা হয়েছে। তার বিরুদ্ধে বাউফল থানায় তিনটি মামলায় ওয়ারেন্টসহ দুটি মামলা রয়েছে।’

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews