1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
পটুয়াখালী বেগম খালেদা জিয়ার রূহের মাগফিরাত কামনায় দোয়া - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
রবিবার, ২৮ জুন ২০২৬, ০২:০৪ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক । 01711073884

পটুয়াখালী বেগম খালেদা জিয়ার রূহের মাগফিরাত কামনায় দোয়া

  • প্রকাশিত : বুধবার, ৩১ ডিসেম্বর, ২০২৫
  • ২২০ 0 বার সংবাদি দেখেছে

মোঃ ইয়াহিয়া শাকুর, পটুয়াখালী প্রতিনিধি // তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ইন্তেকালে তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনায় পটুয়াখালী প্রেসক্লাবের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার রাত ৮টায় সদর রোডস্থ পটুয়াখালী প্রেসক্লাব মিলনায়তনে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন পটুয়াখালী বড় জামে মসজিদের খতিব আলহাজ্ব মাওলানা আবু সাঈদ।

দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন পটুয়াখালী প্রেসক্লাবের আহ্বায়ক মোহাম্মদ জাকির হোসেন, সাবেক সভাপতি অতুল চন্দ্র দাস ও স্বপন ব্যানার্জি, সাবেক সহ-সভাপতি অ্যাডভোকেট সোহরাব হোসেন, সাবেক সাধারণ সম্পাদক জাকারিয়া হৃদয়, সাবেক অর্থ বিষয়ক সম্পাদক শংকর লাল দাসসহ পটুয়াখালীতে কর্মরত বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকবৃন্দ।

দোয়া মাহফিলে বক্তারা দেশের গণতন্ত্র পুনরুদ্ধারে বেগম খালেদা জিয়ার অবদান গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন এবং তাঁর রূহের মাগফিরাত কামনা করেন।

এছাড়া রাষ্ট্রের সঙ্গে সামঞ্জস্য রেখে পটুয়াখালী প্রেসক্লাবের সদস্যরা তিন দিনব্যাপী শোক পালন করবেন বলে জানানো হয়।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews