1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
পদ্মা সেতুর এক্সপ্রেসওয়েতে সড়ক দুর্ঘটনা: নিহত ২ - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৫:৫৩ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনকে মেসির আইনি নোটিশ মায়ের শূন্যতা নিয়ে প্রথম জন্মদিন প্রধানমন্ত্রী তারেক রহমানের রুরাল জার্নালিস্ট ফাউন্ডেশন (আর জে এফ) সাধারণ পরিষদের সদস্য হিসেবে মনোনীত হলেন মোঃ শাহ আলম পটুয়াখালীতে গুঁড়িগুঁড়ি বৃষ্টি, সমুদ্রবন্দরে ৩ নম্বর সংকেত দেশের শ্রেণিকক্ষ হবে মাল্টিমিডিয়া ও প্রযুক্তিনির্ভর: শিক্ষামন্ত্রী ওড়িশা উপকূলে আছড়ে পড়ছে ঘূর্ণিঝড় ‘আকভান’ নাশকতা ঠেকাতে ‘অল আউট অ্যাকশন’ গণতন্ত্রের আকাঙ্ক্ষা পূরণে ছাত্ররাই বেশি ভূমিকা রেখেছে: রাষ্ট্রপতি সরবরাহ কম থাকায় বাড়তি দামে সবজি কিনছেন ক্রেতারা দেশজুড়ে ‘আওয়ামী লীগের’ নাশকতা, নিরাপত্তা জোরদার

পদ্মা সেতুর এক্সপ্রেসওয়েতে সড়ক দুর্ঘটনা: নিহত ২

  • প্রকাশিত : সোমবার, ৩ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৭০ 0 বার সংবাদি দেখেছে

মাদারীপুরের শিবচরে এক্সপ্রেসওয়েতে বাসচাপায় দুই জনের মৃত্যু হয়েছে। সোমবার (৩ ফেব্রুয়ারি) সকাল ৬টার দি‌কে এক্সপ্রেসওয়ের পাঁচ্চর সংলগ্ন মুন্সীরবাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহতদের পরিচয় এখনও পাওয়া যায়নি।

 

 

 

 

জানা গেছে, এক্সপ্রেসওয়ের ঢাকাগামী লেনে সোমবার সকাল ৬টার দিকে দুর্ঘটনাটি ঘটে। এ সময় যাত্রীবাহী একটি বাসের ধাক্কায় পিকআপের চালকসহ দুইজনের মৃত্যু হয়েছে। এদিকে বাসের পেছনে ধাক্কা লেগে আরেকটি প্রাইভেটকার ক্ষতিগ্রস্থ হয়।

প্রাইভেটকার চালক মো. আরাফাত হোসেনের বরাত দিয়ে স্থানীয়রা জানান, ‘সকা‌লে পিকআপ, বাস এবং একটি প্রাইভেটকার ঢাকা যাচ্ছিল। প্রচুর কুয়াশা থাকায় সামনে কিছু দেখা যাচ্ছিল না। এ সময় বাসের ধাক্কায় সামনে থাকা পিকআপটি ছিটকে সড়কে পরে যায়। এরপর পেছনে থাকা প্রাইভেটকারটি বাসের পেছনে গিয়ে ধাক্কা লাগে। প্রাইভেটকার তেমন ক্ষতিগ্রস্থ না হলেও পিকআপের দুইজনের মৃত্যু হয়।

 

শিবচর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহুরুল হক বলেন, ‘খবর পেয়ে আমাদের টিম ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। তাদের পরিচয় এখনও নিশ্চিত হওয়া যায়নি। নিহতদের মরদেহ এবং পিকআপটি হাইওয়ে থানা হেফাজতে রয়েছে।’

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews