1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
পরিস্কার পরিচ্ছনতা ঈমানের অঙ্গ: এমপি শাহে আলম - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৭ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।

পরিস্কার পরিচ্ছনতা ঈমানের অঙ্গ: এমপি শাহে আলম

  • প্রকাশিত : বুধবার, ২৬ অক্টোবর, ২০২২
  • ৩০০ 0 বার সংবাদি দেখেছে

বরিশালের বানারীপাড়ায় জাতীয় স্যানিটেশন ও বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে বুধবার সকাল ১০টায় পৌর শহরে র‌্যালি বের করা হয়।

পরে উপজেলা পরিষদ মিলনায়তনে ইউএনও রিপন কুমার সাহার সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় বরিশাল-২ আসনের সংসদ সদস্য মো. শাহে আলম বলেন,পরিস্কার পরিচ্ছন্নতা ঈমানের অঙ্গ। সুস্থ ও সুখী জীবনের জন্য শরীরকে জীবানুমুক্ত রাখতে হবে। শিশুকাল থেকে হাত ধোয়ার অভ্যাস গড়ে তুলতে হবে।

বিশেষ অতিথি ছিলেন,উপজেলা ভাইস চেয়ারম্যান নুরুল হুদা, সাবেক প্রাণী সম্পদ কর্মকর্তা ও আওয়ামী লীগ নেতা. ডা. খোরশেদ আলম সেলিম,উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এটিএম মোস্তফা সরদার,পৌর আওয়ামী লীগের সভাপতি সুব্রত লাল কুন্ডু,উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডা. অনিক নিলয় দে,বানারীপাড়া প্রেসক্লাব সভাপতি রাহাদ সুমন, এনজিও সমন্বয় পরিষদের সাধারণ সম্পাদক সাংবাদিক এস.মিজানুল ইসলাম প্রমুখ।

জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক জাহিদ হোসেনের সঞ্চালনায় উপজেলা সহকারি জনস্বাস্থ্য প্রকৌশলী মোহাম্মদ নিজাম উদ্দিন অনুষ্ঠানে স্বাগত বক্তৃতা করেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews