1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
পরীক্ষার হলে মা, বাইরে নানির কোলে ৩৭ দিনের সোহান - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৩:৫৫ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।

পরীক্ষার হলে মা, বাইরে নানির কোলে ৩৭ দিনের সোহান

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ১৭ আগস্ট, ২০২৩
  • ১৯৪ 0 বার সংবাদি দেখেছে

নিজস্ব প্রতিবেদক // সারাদেশে একযোগে শুরু হয়েছে উচ্চ মাধ্যমিক (এইচএসসি) পরীক্ষা। আর রাজশাহীতে সেই পরীক্ষায় অংশ নিয়েছেন মাহমুদা আক্তার ও আমিরুল ইসলাম নামের এক দম্পতি।

রাজশাহী নগরীর শাহ মখদুম কলেজ কেন্দ্রে পরীক্ষা দিতে ব্যস্ত মাহমুদা আক্তার। অন্যদিকে কেন্দ্রের বাইরে নানির কোলে বসে মায়ের জন্য অপেক্ষা করছে মাহমুদার ৩৭ দিনের সন্তান ইব্রাহিম ইসলাম সোহান।

শিশুটির নানি হামিদা বেগম বলেন, আমার নাতির বয়স মাত্র ৩৭ দিন। মেয়ে এইচএসসি পরীক্ষায় অংশ নিয়েছে। ছোট্ট বাচ্চা কখন ক্ষুধার জন্য কাঁদতে পারে তাই পরীক্ষা কেন্দ্রের বাইরে নাতিকে নিয়ে বসে আছি।

সোহানের খালা শাহানা খাতুন বলেন, মাহমুদা আমার ছোট বোন। ২০২২ সালের ৪ ফেব্রুয়ারি প্রেম করে বিয়ে করে সে। সোহানের বাবাও এবার এইচএসসি পরীক্ষা দিচ্ছে।

তবে কারিগরি বোর্ড হওয়ার কারণে কয়েকদিন পরে তার পরীক্ষা শুরু হবে। পরীক্ষার জন্য আমার বোন বাড়িতে এসেছে। আমার সাবই চাই সে যেন ভালো করে পরীক্ষা দিতে পারে। এজন্য আমার সবাই মিলে তাকে সহযোগীতা করছি।

এবিষয়ে রাজশাহী মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক আরিফুল ইসলাম বলেন, ছোট শিশু নিয়ে কেউ পরীক্ষা দিচ্ছে এমন তথ্য আমার কাছে নেই।

কেন্দ্র থেকেও জানানো হয়নি। তবে এমন হলেও আমাদের পক্ষ থেকে পরীক্ষায় কোনো ধরনের সহয়োগীতা করার নিয়ম নেই। তবে আনেক সময় মানবিকতার খাতিরে এটি করা হয়।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews