1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
পলিথিনে মোড়ানো নবজাতকের মরদেহ উদ্ধার - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০২:০৮ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক । 01711073884

পলিথিনে মোড়ানো নবজাতকের মরদেহ উদ্ধার

  • প্রকাশিত : মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬
  • ১৬ 0 বার সংবাদি দেখেছে

নিজস্ব প্রতিবেদক।।

পটুয়াখালীর গলাচিপায় পলিথিনে মোড়ানো এক নবজাতকের মরদেহ উদ্ধারকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মঙ্গলবার (২৩ জুন) উপজেলার বাদুরাবাজার এলাকায় এ ঘটনা ঘটে।

 

স্থানীয় সূত্রে জানা যায়, বাজারসংলগ্ন একটি স্থানে পলিথিনে মোড়ানো অবস্থায় নবজাতকের মরদেহ দেখতে পান কয়েকজন পথচারী। পরে তারা বিষয়টি আশপাশের লোকজনকে জানালে মুহূর্তেই ঘটনাস্থলে উৎসুক জনতার ভিড় জমে। খবর পেয়ে স্থানীয় জনপ্রতিনিধি ও সংশ্লিষ্ট ব্যক্তিরা ঘটনাস্থল পরিদর্শন করেন।

 

নবজাতকটিকে কে বা কারা সেখানে ফেলে গেছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। তবে এমন মর্মান্তিক ঘটনায় স্থানীয়দের মধ্যে নানা প্রশ্নের জন্ম দিয়েছে। অনেকেই এ ধরনের অমানবিক ঘটনার তীব্র নিন্দা জানিয়ে দায়ীদের দ্রুত শনাক্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

স্থানীয়দের ভাষ্য, একজন মায়ের পক্ষে নিজের সন্তানকে এভাবে পরিত্যাগ করা অত্যন্ত হৃদয়বিদারক ও বেদনাদায়ক। তারা বিষয়টির সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটনের আহ্বান জানিয়েছেন।

 

নবজাতকটিকে সেখানে ফেলে যাওয়ার কারণ এবং এ ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে আইনশৃঙ্খলা বাহিনী কাজ করছে। তদন্তের মাধ্যমে বিস্তারিত তথ্য উদঘাটনের চেষ্টা চলছে।

 

এ বিষয়ে গলাচিপা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ইমতিয়াজ আহমেদ জানান, বাদুরা এলাকায় একটি নবজাতকের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে এবং ময়নাতদন্তের জন্য মরদেহটি পাঠানো হয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews