1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
পাঁচ ওয়াক্তে নামাজের পর ছোট্ট যে দোয়া পড়বেন - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৯ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
বরিশালে তিন বিচারককে জেলা আইনজীবী সমিতির বিদায় সংবর্ধনা বরিশালে সিজারিয়ান অপারেশনে প্রসূতির মৃত্যু, চিকিৎসকের বিরুদ্ধে স্বজনদের অভিযোগ পটুয়াখালীতে ডিবির অভিযানে ৫০০ পিস ইয়াবাসহ নারীসহ দুইজন গ্রেপ্তার ঝালকাঠিতে ব্যবসায়ীকে মারধর ও দোকানে হামলা চালিয়ে ১ লাখ ৫৫ হাজার টাকা ছিনতাইয়ের অভিযোগ বরিশাল বিশ্ববিদ্যালয় ও রেফকো ফার্মাসিউটিক্যালসের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর ১০ বছর পর একক অ্যালবামে কাজী শুভ, ‘কেউ বুঝলো না’ ফিরলেন নতুন আবহে উজিরপুরে নিষিদ্ধ সংগঠন আওয়ামী সন্ত্রাস নৈরাজ্যের বিরুদ্ধে শ্রমিকদলের বিক্ষোভ ও সমাবেশ অনুষ্ঠিত রাজাপুরে যাত্রা শুরু করলো ‘ঘরোয়া হোটেল এন্ড রেস্টুরেন্ট’ হাতের নাগালে আসতে পারে ইলিশের দাম ভারত থেকে আবার গম কিনছে বাংলাদেশ

পাঁচ ওয়াক্তে নামাজের পর ছোট্ট যে দোয়া পড়বেন

  • প্রকাশিত : মঙ্গলবার, ৫ মে, ২০২৬
  • ১৫৫ 0 বার সংবাদি দেখেছে
ধর্ম ডেস্ক // নামাজ মুসলমানের জীবনের প্রাণ, ইমানের প্রমাণ। দিনে পাঁচ ওয়াক্ত আল্লাহর সামনে সিজদায় লুটিয়ে পড়া আত্মশুদ্ধির এক মহাসুযোগ। নামাজ অন্যতম ফরজ ইবাদত। পবিত্র কুরআনে ৮২ বার নামাজের কথা এসেছে। ইরশাদ হয়েছে, ‘যখন তোমরা সালাত (নামাজ) পূর্ণ করবে তখন দাঁড়ানো, বসা ও শোয়া অবস্থায় আল্লাহকে স্মরণ করবে। অতঃপর যখন নিশ্চিন্ত হবে, তখন সালাত (পূর্বের নিয়মে) কায়েম করবে। নিশ্চয়ই সালাত মুমিনদের ওপর নির্দিষ্ট সময়ে ফরজ। (সুরা নিসা, আয়াত: ১০৩)।

হাদিসেও একাধিকবার নামাজ আদায়ের কথা এসেছে। সেই সঙ্গে গুরুত্ব দেওয়া হয়েছে ওয়াক্তমতো নামাজ আদায়ের ওপরও। এমনকি খোদ মহান আল্লাহর কাছেও যথাসময়ে সালাত আদায় করা অধিক প্রিয় আমল।

নামাজ আদায়ের ক্ষেত্রে তাড়াহুড়াও করা উচিত নয়। আনাস (রা.) থেকে বর্ণিত- তিনি বলেন- আমি রাসুলুল্লাহ (সা.) এর চেয়ে সংক্ষিপ্ত ও পরিপূর্ণ সালাত আর কারও পেছনে আদায় করিনি। অথচ তার সালাত হতো পূর্ণাঙ্গ। রাসুল (সা.) যখন ‘সামিআল্লাহু লিমান হামিদা’ বলতেন, তখন এত দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকতেন যে, আমরা মনে করতাম সম্ভবত তিনি ভুলে গেছেন। তারপর সিজদা করতেন এবং দুই সিজদার মধ্যে এত দীর্ঘসময় বসে থাকতেন যে, আমরা মনে করতাম তিনি সম্ভবত ভুলে গেছেন। (সহিহ মুসলিম, হাদিস: ৯৪৫)

এ ক্ষেত্রে প্রতি ওয়াক্তে নামাজের পর বিশেষ একটি দোয়ার কথাও হাদিসে এসেছে। খোদ নবীজি (সা.) এই দোয়াটি মু’আয (রা.) কে শিখিয়েছেন। মু’আয ইবনু জাবাল (রা.) সূত্রে বর্ণিত হাদিসটি হলো- একবার রাসল (সা.) তার হাত ধরে বললেন, হে মু’আয! আল্লাহর শপথ! আমি অবশ্যই তোমাকে ভালোবাসি, আল্লাহর শপথ! আমি অবশ্যই তোমাকে ভালবাসি।

নবীজি (সা.) আরও বলেন, হে মু’আয! আমি তোমাকে ওয়াসিয়াত করছি, তুমি প্রত্যেক সালাতের পর এ দোয়াটি কখনো পরিহার করবে না- ‘আল্লাহুম্মা আইন্নি আলা জিকরিকা, ওয়া শুকরিকা, ওয়া হুসনি ইবাদাতিকা’ (অর্থ: হে আল্লাহ! আপনার স্মরণে, আপনার কৃতজ্ঞতা প্রকাশে এবং আপনার উত্তম ইবাদতে আমাকে সাহায্য করুন)। (সুনান আবু দাউদ, হাদিস: ১৫২২)

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews