1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
শুভেন্দু না অন্য কেউ, কে হচ্ছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ০৩:৫৮ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক । 01711073884
সংবাদ শিরনাম :
ঝালকাঠিতে স্কুলছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার শিক্ষার্থীদের জন্য বিদ্যুৎচালিত বাস চালুর সিদ্ধান্ত পাঁচ ওয়াক্তে নামাজের পর ছোট্ট যে দোয়া পড়বেন হামজাদের কোচ বাছাইয়ের সংক্ষিপ্ত তালিকায় ১০ জন শুভেন্দু না অন্য কেউ, কে হচ্ছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী সৌদি আরবে আরও ২ বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু বরিশাল মহানগর ছাত্রদলের নতুন আহ্বায়ক কমিটিকে শুভেচ্ছা জানিয়ে আনন্দ মিছিল বরিশালে নবনিযুক্ত মেডিকেল অফিসারদের এনসিডি বিষয়ক প্রশিক্ষণ সম্পন্ন সাংগঠনিক সকল সিদ্ধান্তের স্বাক্ষরিক ক্ষমতা পেলেন বরিশাল জেলা ছাত্রদলের তিন শীর্ষ নেতা তৃণমূল থেকে সহ-সভাপতি: ইকবাল খানের পদোন্নতিতে উচ্ছ্বসিত মেহেন্দিগঞ্জ

শুভেন্দু না অন্য কেউ, কে হচ্ছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী

  • প্রকাশিত : মঙ্গলবার, ৫ মে, ২০২৬
  • ২৩ 0 বার সংবাদি দেখেছে
নিজস্ব প্রতিবেদক // ভারতের পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে তৃণমূলকে হারিয়ে সরকার গঠনের পথে থাকা বিজেপির কোন নেতা মুখ্যমন্ত্রী হতে যাচ্ছেন, তা নিয়ে শুরু হয়েছে ব্যাপক আলোচনা। এরই মধ্যে সন্ধ্যা পর্যন্ত ঘোষিত ফলাফলে বিজেপি ২০০ আসনের বেশি পেতে যাচ্ছে বলে আভাস স্পষ্ট হচ্ছে। ফলে নতুন মুখ্যমন্ত্রী কে হচ্ছেন, সেটিও রয়েছে চর্চায়।

 

এই আলোচনায় সবার চেয়ে এগিয়ে রয়েছে একটি নাম- শুভেন্দু অধিকার। তিনিই কি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হচ্ছেন? নাকি অন্য কেউ এই দায়িত্ব পেতে যাচ্ছেন?

প্রশ্নটি গুরুতর এই কারণে যে বিজেপির রাজনৈতিক কাঠামোতে পদ-পদবি নিয়ে বেশ জটিলতা রয়েছে। এক ব্যক্তি এক পদ। আবার বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের পছন্দ-অপছন্দ এবং ভবিষ্যৎ রাজনৈতিক ভাবনাও গুরুত্ব পায়।

তবে আগের বার থেকে বিধানসভা নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়কে সবচেয়ে বড় চ্যালেঞ্জ দিয়েছেন শুভেন্দু অধিকার। সেবার নন্দীগ্রামে মমতা হারিয়ে বিধায়ক হন শুভেন্দু। শুধু তাই নয়, প্রধান বিরোধী দলের নেতা হিসেবে বিধানসভায় বিরোধীদলীয় নেতাও হন তিনি। ফলে মুখ্যমন্ত্রী হওয়ার দৌড়ে শুভেন্দু অধিকারীই সবার আগে থাকার কথা।

এবারও মমতাকে হারিয়ে দিতে পারেন শুভেন্দু। ভবানীপুর আসনে শেষমুহূর্তে খুবই কম ব্যবধানে এগিয়ে রয়েছেন তিনি। এবার মমতা একটি আসনেই লড়াই করেছেন- ভবানীপুরে। অবশ্য শুভেন্দু দুটি আসনে লড়েছেন। ভবানীপুর ও নন্দীগ্রাম।

 

বিজেপির জটিল রাজনৈতিক সমীকরণের কারণে শুভেন্দু ছাড়াও যে নেতাদের নাম মুখ্যমন্ত্রী পদে আলোচনায় উঠে আসছে, তারা হলেন পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি শমীক ভট্টাচার্য, সাবেক সভাপতি দিলীপ ঘোষ ও সুকান্ত মজুমদার, সাবেক সাংবাদিক ও রাজ্যসভার সাবেক সংসদ সদস্য স্বপন দাশগুপ্ত।

অবশ্য এর বাইরেও মুখ্যমন্ত্রীর হট চেয়ারে যেকাউকে বসাতে পারে বিজেপি।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews