
সোমবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে পাকিস্তানি সংবাদমাধ্যম দ্য নিউজ ইন্টারন্যাশনাল। এর আগ রোববার (১৬ জুলাই) গিলগিট-বালতিস্তানের দিয়ামের জেলার থালিচির কাছে কারাকোরাম হাইওয়েতে এই দুর্ঘটনা ও হতাহতের ঘটনা ঘটে।
প্রতিবেদনে বলা হয়, দ্রুতগতির কারণে পর্যটকদের বহনকারী একটি কোস্টার থালিচির কাছে কারাকোরাম হাইওয়ে থেকে ছিটকে পড়ে। এতে কমপক্ষে ১২ জন নিহত এবং ৬ জন আহত হয়েছেন। কোস্টারটি লাহোর থেকে গিলগিট যাচ্ছিল। দুর্ঘটনার পর উদ্ধারকারী দল মৃতদেহ উদ্ধার করে হাসপাতালে পাঠায়।