পাটগ্রামে জমি দখল করে রাস্তা নির্মাণকে কেন্দ্র করে বাড়িতে হামলা-ভাঙচুর, লুটপাটের অভিযোগ
প্রকাশিত :
শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২৬
১৬
0 বার সংবাদি দেখেছে
লালমনিরহাট জেলা প্রতিনিধি // লালমনিরহাটের পাটগ্রামে জমি দখল করে রাস্তা নির্মাণকে কেন্দ্র করে বসতবাড়িতে হামলা, ভাঙচুর, লুটপাট ও পরিবারের সদস্যদের মারধরের অভিযোগ উঠেছে আজিবুর রহমান ও তার লোকজনের বিরুদ্ধে । এ ঘটনায় ভুক্তভোগী রুবেল ইসলাম বাদী হয়ে আজিবুর রহমান সহ আটজনকে আসামি করে পাটগ্রাম থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, পাটগ্রাম উপজেলার ধবলগুড়ী ডাঙ্গার বাড়ি এলাকায় পৈতৃক সূত্রে পাওয়া জমি নিয়ে দীর্ঘদিন ধরে স্থানীয় কয়েকজনের সঙ্গে রুবেল ইসলাম ও তার পরিবারের বিরোধ চলে আসছে। তারওই ধারাবাহিকতায় গত ৮ সেপ্টেম্বর ২০২৬ বিকেল ৪টার দিকে অভিযুক্তরা সংঘবদ্ধ হয়ে তার বসতবাড়িতে হামলা করে জমি দখলের উদ্দেশ্যে বাড়ির টিনের বেড়া ও ঘরের চালা ভাঙচুর করে এবং বিভিন্ন মালামাল ক্ষতি গ্রস্ত করে।, হামলাকারীরা ঘরে থাকা নগদ প্রায় ২ লাখ ২০ হাজার টাকা এবং প্রায় ১ লাখ টাকার বিভিন্ন মালামাল নিয়ে যায়। এছাড়া পরিবারের ব্যবহৃত কয়েকটি মোবাইল ফোনও নিয়ে যায় ।
হামলায় রুবেলের মা ও বোনকে মারধর করা হয়। একপর্যায়ে তার মায়ের কাপড় টানা হাসরা করে ছিলতাহানি ঘটায় ও গলায় চাপ দিয়ে শ্বাসরোধের চেষ্টা এবং তার ভাইকে বাঁশের লাঠি দিয়ে মারধরের হয়। এতে পরিবারের কয়েকজন সদস্য আহত হলে স্থানীয়দের সহযোগিতায় আহতদের পাটগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
, হামলাকারীরা বাড়ির সামনে থাকা খড়ের পুঞ্জে আগুন ধরিয়ে দেয়। এতে আগুনে ক্ষয়ক্ষতি হওয়ার পাশাপাশি পরিবারের সদস্যদের ভয়ভীতি ও প্রাণনাশের হুমকি দেওয়া হয়। জমি দখলে বাধা দিলে ভবিষ্যতে আরও মারাত্মক পরিণতির হুমকি দেওয়ার অভিযোগও রয়েছে।
এ ঘটনায় রুবেল ইসলাম নিজে বাদী হয়ে পাটগ্রাম থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগে জমি-সংক্রান্ত বিরোধের বিষয়টি তদন্ত করে হামলা, ভাঙচুর, লুটপাট, অগ্নিসংযোগ ও হুমকির সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তিনি।
এ বিষয়ে পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সাইফুল ইসলাম এর সাথে কথা হলে তিনি জানান এ সংক্রান্ত একটি লিখিত অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে আইনুলক ব্যবস্থা গ্রহণ করা হবে।