1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
পাত্র খুঁজছেন স্বস্তিকা - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৫ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।

পাত্র খুঁজছেন স্বস্তিকা

  • প্রকাশিত : সোমবার, ২৮ নভেম্বর, ২০২২
  • ৫০৪ 0 বার সংবাদি দেখেছে
বিনোদন ডেস্ক // টলিউডের পাশাপাশি বলিউডেও কাজ করেছেন অভিনেত্রী স্বস্তিকা মুখার্জি। ওয়েব প্ল্যাটফর্মের জাগরণে বেশ কয়েকটি আলোচিত কনটেন্টেও দেখা গেছে তাকে। সব মিলিয়ে ক্যারিয়ারে দারুণ সময় পার করছেন এই অভিনেত্রী। এই সুসময়ের মধ্যেই হঠাৎ বিয়ের জন্য খুঁজতে শুরু করলেন পাত্র!

পাত্র কেমন হবে, সেই চাহিদাও বিস্তারিত জানালেন স্বস্তিকা। সম্প্রতি সোশাল মিডিয়ায় ‘পাত্র চাই’ বিজ্ঞাপন দিলেন নিজেই। পাত্রের বিবরণ দিয়ে স্বস্তিকা বলেন, গায়ের রঙ শ্যামবর্ণ হলেও চলবে। ফর্সা হতে হবে না। কিন্তু বই পড়তে ভালোবাসতে হবে।গান শুনতে ভালোবাসতে হবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, বেড়াতে যেতে ভালোবাসতে হবে। ইংরেজি ব্যবহার না করে বাংলা ভাষায় পুরো ১০ মিনিট টানা কথা বলতে পারতেই হবে।

অভিনেত্রীর ভাষ্য, আমায় না ভালোবাসলেও চলবে, কিন্তু কুকুরদের মাথায় করে রাখতে হবে। এসব গুণ থাকলে যোগাযোগ করবেন, বাকি যা যা পারেন না সেগুলো আমি সামলে নেবো।

জানা যায়, স্বস্তিকার এই ‘পাত্র চাই’ বিজ্ঞাপনের সূত্র একটি ফটোশুট। এক সংবাদ মাধ্যমের জন্য বিয়ের মৌসুম উপলক্ষে ক্যামেরাবন্দি হয়েছেন তিনি। সেই ফটোশুটের ভিডিও ঝলক শেয়ার করেই ক্যাপশনে জুড়ে দিয়েছেন উল্লিখিত কথাগুলো। তবে ক্যাপশনের কথাগুলো শুধুই প্রচারণা নাকি স্বস্তিকার মনের একান্ত চাওয়া, সেটা রয়ে গেছে ধোঁয়াশায়।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews