1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
পার্বতীপুরে ইয়াবা বিক্রির সময় মাদক ব্যবসায়ী গ্রেপ্তার - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৮:২৩ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক । 01711073884
সংবাদ শিরনাম :

পার্বতীপুরে ইয়াবা বিক্রির সময় মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৩৭ 0 বার সংবাদি দেখেছে

পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি // দিনাজপুরের পার্বতীপুর উপজেলায় পুলিশের অভিযানে ৬২ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় পার্বতীপুর মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে (মামলা নং ২৩, ২৬/০২/২০২৬ ইং) মামলা দায়ের করা হয়েছে।

বুধবার (২৫ ফেব্রুয়ারি) রাত পোনে ১১টার দিকে উপজেলার হাবড়া ইউনিয়নের পিরোজপুর গ্রামের একটি নিচু জমিতে ইয়াবা ট্যাবলেট বিক্রির সময় ভবানীপুর পুলিশ তদন্ত কেন্দ্রের সদস্যরা অভিযান চালিয়ে তাকে হাতেনাতে আটক করেন।

ধৃত আমজাদ হোসেন (৪৫) হাবড়া ইউনিয়নের পিরোজপুর তাতীপাড়া গ্রামের আমিনুল ইসলামের ছেলে।

এ বিষয়ে ভবানীপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ (আইসি) মো. নজরুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন যে পিরোজপুর গ্রামের একটি নিচু জমিতে ইয়াবা বিক্রি হচ্ছে। পরে সেখানে অভিযান চালিয়ে আমজাদ হোসেনকে ৬২ পিস ইয়াবাসহ আটক করা হয়। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

বৃহস্পতিবার সকালে তাকে দিনাজপুর জেলহাজতে পাঠানো হয়েছে। এর আগে জুয়া আইনে তার বিরুদ্ধে একটি মামলা ছিল বলে পুলিশ জানিয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews