1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
পার্বতীপুরে বীর মুক্তিযোদ্ধা মোঃ শহীদুল ইসলামের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০২:৪৬ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
মির্জাগঞ্জে ভাইকে না জানিয়ে পৈতৃক বসতঘর কাটার অভিযোগ বরিশালে দেশীয় ধারালো অস্ত্রসহ কিশোর গ্যাংয়ের প্রধান স্ট্যালিন আটক বরিশাল সিটি কর্পোরেশন প্রশাসকের সঙ্গে নরসুন্দর কল্যাণ সমিতির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ উজিরপুরে গুঠিয়া ইউনিয়ন বিএনপির সভাপতিকে সংবর্ধনা, জনতার ঢল গেইলের বিশ্ব রেকর্ড ভেঙে টি-টোয়েন্টিতে ১৮৮ প্রিটোরিয়াসের শানায়া-নভ্যার সঙ্গে ছুটির মেজাজে অনন্যা পান্ডে, নজরকাড়া ছবি শেয়ার বরিশালে ২৪ ঘণ্টায় গ্রেফতার ১০, ইয়াবা উদ্ধার বরিশালের মেয়ে ভারতবর্ষের প্রথম নারী চিকিৎসক ভোলার গ্যাস বদলে দিতে পারে দেশের জ্বালানির ভবিষ্যৎ বরিশালে বিপুল পরিমাণ গাঁজাসহ গ্রেফতার ১

পার্বতীপুরে বীর মুক্তিযোদ্ধা মোঃ শহীদুল ইসলামের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন

  • প্রকাশিত : রবিবার, ২ আগস্ট, ২০২৬
  • ৭৩ 0 বার সংবাদি দেখেছে

রুকুনুজ্জামান, পার্বতীপুর প্রতিনিধি // দিনাজপুরের পার্বতীপুর উপজেলার দরিখার গ্রামের বাসিন্দা বীর মুক্তিযোদ্ধা মোঃ শহীদুল ইসলাম ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

তিনি দৈনিক স্বাধীন মত ও সাপ্তাহিক অপরাধচিত্রা-এর পার্বতীপুর প্রতিনিধি, ফুলকুড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক এবং বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমাজ (১২১৯৮/১৫), পার্বতীপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক জনাব মোঃ মমিনুল ইসলামের শ্রদ্ধেয় পিতা। পরিবার সূত্রে জানা গেছে, শুক্রবার (৩১ জুলাই) সকাল আনুমানিক ৭টা ৩০ মিনিটে নিজ বাসভবনে স্ট্রোকজনিত কারণে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি চার পুত্র, তিন কন্যা, নাতি-নাতনি, আত্মীয়স্বজন ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। মরহুমকে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার প্রদান করা হয়। শুক্রবার বাদ আসর দরিখার গ্রামে জানাজা নামাজ শেষে পারিবারিক কবরস্থানে তাঁর দাফন সম্পন্ন করা হয়। গার্ড অব অনার প্রদান করেন সহকারী কমিশনার (ভূমি) মাহমুদ হাসান রাজু এবং পার্বতীপুর মডেল থানা পুলিশ সদস্যরা। বীর মুক্তিযোদ্ধা মোঃ শহীদুল ইসলামের মৃত্যুতে পার্বতীপুর উপজেলার শিক্ষক সমাজ, শিক্ষানুরাগী, সাংবাদিকসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন। তাঁরা মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি আন্তরিক সমবেদনা জানান।

শোকবার্তায় বলা হয়, “মরহুম বীর মুক্তিযোদ্ধা মোঃ শহীদুল ইসলাম ছিলেন দেশপ্রেম, সততা ও মানবিক মূল্যবোধে উজ্জ্বল একজন মানুষ। তাঁর মৃত্যুতে সমাজ এক নিবেদিতপ্রাণ অভিভাবককে হারাল।” সকলেই মহান আল্লাহ তাআলার নিকট প্রার্থনা করেছেন, তিনি যেন মরহুমকে জান্নাতুল ফেরদাউস দান করেন এবং শোকাহত পরিবারকে ধৈর্য ধারণের তাওফিক দান করেন। আমিন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews