1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
পিএসজির সঙ্গে দেম্বেলের পাঁচ বছরের চুক্তি! - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১২:৫৮ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।

পিএসজির সঙ্গে দেম্বেলের পাঁচ বছরের চুক্তি!

  • প্রকাশিত : সোমবার, ৩১ জুলাই, ২০২৩
  • ২৪২ 0 বার সংবাদি দেখেছে
স্পোর্টস ডেস্ক // বার্সেলোনা ছেড়ে উসমান দেম্বেলে পিএসজিতে যাচ্ছেন বলে খবর বের হয়েছিল। সবশেষ তথ্য অনুযায়ী, প্যারিস সেন্ট জার্মেই বা পিএসজির সঙ্গে পাঁচ বছরের চুক্তির ব্যাপারে মৌখিকভাবে সম্মতি জানিয়েছেন ফরাসি এই ফরোয়ার্ড।

গোল ডটকম সূত্রে জানা গেছে, বার্সেলোনার উইঙ্গারের সঙ্গে ব্যক্তিগত শর্তাদি  নিয়ে সমস্যার সমাধানও করে ফেলেছে পিএসজি। ৫ কোটি ইউরো রিলিজ ক্লজ কার্যকর করে দেম্বেলেকে কিনে নেওয়ার একেবারে কাছাকাছি পৌঁছেছে তারা।

বিখ্যাত ইতালিয়ান সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানো ফরাসি তারকার এই দলবদলের খবর প্রকাশ করেছেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

এরই মধ্যে লিওনেল মেসিকে হারিয়েছে পিএসজি। তারকা স্ট্রাইকার কিলিয়ান এমবাপ্পেও বিদায় নেওয়ার পথে। আক্রমণভাগ শক্তিশালী করতে পিএসজি এই মৌসুমে মার্কো আসেনসিও ও লি ক্যাং-ইনকে চুক্তি করেছে। এবার তাদের সঙ্গে যুক্ত হতে যাচ্ছেন দেম্বেলে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews