1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
পিকনিকের জন্য ছাগল চুরি: ৭ কিশোরকে মাথা ন্যাড়া করে থানায় সোপর্দ - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৫:১৬ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
ভোলায় ডিবির অভিযানে লোকাল গান ও তিনটি বগি দাসহ একজন আটক চাঁদশী ঈশ্বর চন্দ্র মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক শিবানন্দ চক্রবর্তীর পরলোকগমন, বিভিন্ন মহলে শোক উজিরপুর আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওঃ নুরুল হক আজহারীকে বিদায় সংবর্ধনা জাপান ম্যাচে ব্রাজিলের অধিনায়ক রাফিনিয়া নুসরাতের বাড়িতে হামলা ও অগ্নিসংযোগ কাপুরুষোচিত: জামায়াত আমির এক ট্রিলিয়ন ডলারের জলবায়ু সহনশীল অর্থনীতি গড়তে বাংলাদেশ প্রতিশ্রুতিবদ্ধ দুই লাখ ৯৫ হাজার টন সার কিনবে সরকার এইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষার রুটিন প্রকাশ বরিশাল উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান হলেন জিয়াউদ্দিন শিকদার জিয়া ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু

পিকনিকের জন্য ছাগল চুরি: ৭ কিশোরকে মাথা ন্যাড়া করে থানায় সোপর্দ

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ৯ মার্চ, ২০২৩
  • ২১৮ 0 বার সংবাদি দেখেছে

নিজস্ব প্রতিবেদক // জামালপুরে মাদারগঞ্জে ছাগল চুরি করে পালানোর সময় সাত কিশোরকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয়রা। গতকাল বুধবার বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার বালিজুড়ি ইউনিয়নের সুখনগরী টেপুর মোড় এলাকা থেকে তাদের আটক করা হয়। পরে স্থানীয় লোকজন তাদের মাথা ন্যাড়া করে পুলিশে দিয়েছে।

আটক কিশোরা হলো- আসিফ (১৪), রফিক (১৫), মোরসালিন (১৫), তানভীর (১৪), তাসিন (১৫), কাউসার (১৬) ও তাজেল (১৪)। তাদের সবার বাড়ি উপজেলার বালিজুরের ইউনিয়নে। আটকরা বলছে, ছাগল নিয়ে পিকনিক করত তারা।

স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল বিকেলে উপজেলার সুখনগরী এলাকার হেনা বেগম নামে এক নারীর ছাগল নিয়ে মাইক্রোবাসে পালাচ্ছিল সাত কিশোর। স্থানীয়দের সন্দেহ হলে মাইক্রোবাসের পেছনে মোটরসাইকেল নিয়ে ধাওয়া করে।

পরে টেপুর মোড়ের লোকজন মাইক্রোবাসটির গতিরোধ করে। তখন ছাগলসহ ওই সাত কিশোরকে আটক করে স্থানীরা। তারা ছাগল চুরি করে পিকনিক করতে যাচ্ছে বলে স্বীকার করে। পরে স্থানীয় লোকজন তাদের মাথা ন্যাড়া করে পুলিশে দেয়।

বালিজুড়ি ইউনিয়ন পরিষদের ৭ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য লাজু মিয়া বলেন, ‘ছাগল চুরি করে মাইক্রোবাসের মধ্যে নিয়ে পালানোর সময় ছাগলের গলার দড়ি (রশি) দরজা দিয়ে বের হয়েছিল।

স্থানীয়দের দেখে সন্দেহ হলে পরে আটক করলে দেখতে পায় গাড়িতে দুটি ছাগল। তারা ছাগল চুরি করে পিকনিক করতে যাচ্ছে বলে স্থানীয়দের কাছে স্বীকার করেছে।’

জামালপুরের সহকারী পুলিশ সুপার (মাদারগঞ্জ সার্কেল) স্বজল কুমার সরকার বলেন, ‘আটকরা থানায় রয়েছে। এখনো বাদী আসেনি। বাদী অভিযোগ করলে পরবর্তীকালে সিদ্ধান্ত নেওয়া হবে। আটকদের সবার বয়স ১৬ বছরের কম।’

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews