1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
পিরোজপুরের সূর্যাস্তের পর শিক্ষার্থীদের আড্ডা নিষেধ - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ১০:১৪ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক । 01711073884

পিরোজপুরের সূর্যাস্তের পর শিক্ষার্থীদের আড্ডা নিষেধ

  • প্রকাশিত : মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬
  • ৩০ 0 বার সংবাদি দেখেছে

নিজস্ব প্রতিবেদক // পিরোজপুরের নেছারাবাদ উপজেলায় শিক্ষার্থীদের নিরাপত্তা ও পড়াশোনার পরিবেশ নিশ্চিত করতে সূর্যাস্তের পর অপ্রয়োজনে বাইরে অবস্থান ও আড্ডা বন্ধের নির্দেশনা দেওয়া হয়েছে। একই সঙ্গে সব কোচিং সেন্টার ও প্রাইভেট পড়ানো সূর্যাস্তের আগেই শেষ করতে বলা হয়েছে।

সোমবার (১০ আগস্ট) উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অমিত দত্ত স্বাক্ষরিত এক নির্দেশনায় উপজেলার সব মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠান, মাদ্রাসা, সাধারণ ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান, পরীক্ষা পরিচালনা কমিটি এবং প্রাইভেট ও কোচিং সেন্টার পরিচালকদের এ নির্দেশনা যথাযথভাবে বাস্তবায়নের অনুরোধ জানানো হয়।

নির্দেশনায় বলা হয়েছে, সম্প্রতি উপজেলার বিভিন্ন স্থানে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ের কিছু শিক্ষার্থী সূর্যাস্তের পর অপ্রয়োজনে বাইরে ঘোরাফেরা ও আড্ডায় সময় কাটাচ্ছে। এতে পড়াশোনায় ব্যাঘাতের পাশাপাশি শিক্ষার্থীদের কিশোর গ্যাং, মাদকাসক্তি ও বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়ার আশঙ্কা তৈরি হচ্ছে।

শিক্ষার্থীদের ভবিষ্যৎ সুরক্ষা ও শিক্ষার পরিবেশ সুসংহত করতে নির্দেশনায় কয়েকটি বিষয় উল্লেখ করা হয়েছে। এর মধ্যে সব শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানকে দ্রুত শিক্ষক-অভিভাবক সভা আয়োজন করে শিক্ষার্থীদের সূর্যাস্তের পর বাড়িতে অবস্থান নিশ্চিত করতে অভিভাবকদের উদ্বুদ্ধ করতে বলা হয়েছে।

এ ছাড়া নেছারাবাদে পরিচালিত সব কোচিং সেন্টার ও প্রাইভেট শিক্ষকদের সূর্যাস্তের আগেই পাঠদান ও ব্যাচ শেষ করতে নির্দেশ দেওয়া হয়েছে। সূর্যাস্তের পর কোনো অবস্থাতেই শিক্ষার্থীদের নিয়ে ব্যাচ বা প্রাইভেট ক্লাস পরিচালনা করা যাবে না।

নিয়মিত ক্লাস ও পরীক্ষা শেষে শিক্ষার্থীরা যাতে অযথা সময়ক্ষেপণ না করে সরাসরি বাড়িতে ফিরে যায়, তা নিশ্চিত করতেও শিক্ষাপ্রতিষ্ঠান কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়েছে।

এদিকে বিভিন্ন হাট-বাজার, পার্ক, ঘাট ও দোকানে সন্ধ্যার পর শিক্ষার্থীদের আড্ডা প্রতিরোধে উপজেলা প্রশাসন, থানা পুলিশ, জনপ্রতিনিধি ও শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানদের সমন্বয়ে নিয়মিত মনিটরিং করা হবে বলে নির্দেশনায় উল্লেখ করা হয়েছে।

পাশাপাশি শিক্ষার্থীদের কিশোর গ্যাং, মাদকাসক্তি ও অন্যান্য সামাজিক অপরাধ থেকে দূরে রাখতে প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়মিত নৈতিক শিক্ষামূলক পাঠদান ও সচেতনতামূলক আলোচনা সভা আয়োজনের নির্দেশ দেওয়া হয়েছে।

নেছারাবাদ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অমিত দত্ত বলেন, শিক্ষার্থীদের নিরাপদ পরিবেশ নিশ্চিত করা এবং তাদের পড়াশোনায় মনোযোগী করে গড়ে তুলতেই এসব নির্দেশনা দেওয়া হয়েছে। সংশ্লিষ্ট সবাইকে নির্দেশনাগুলো যথাযথভাবে বাস্তবায়নের আহ্বান জানানো হয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews