1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
পিরোজপুরে ট্রাফিকের দায়িত্বে থাকা শিক্ষার্থীদের ফুলের শুভেচ্ছা - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০২:৫০ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।

পিরোজপুরে ট্রাফিকের দায়িত্বে থাকা শিক্ষার্থীদের ফুলের শুভেচ্ছা

  • প্রকাশিত : সোমবার, ১২ আগস্ট, ২০২৪
  • ১৬২ 0 বার সংবাদি দেখেছে

নিজস্ব প্রতিবেদক // পিরোজপুর জেলার ৭টি থানা ৩টি তদন্ত কেন্দ্র ও একটি পুলিশ ফাঁড়িতে পুরোপুরি কার্যক্রম চালু হয়েছে। এ ছাড়া দায়িত্বরত শিক্ষার্থী ও স্বেচ্ছাসেবকদের ফুল দিয়ে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে ট্রাফিক পুলিশদের দায়িত্ব বুঝিয়ে দেন পুলিশ সুপার (এসপি) মুহাম্মদ শরীফুল ইসলাম (পিপিএম)।

আজ সোমবার সকালে শহরের সিও অফিস মোড়ে ট্রাফিক বিভাগের কার্যক্রম শুরু করে। পাশাপাশি থানা, তদন্ত, পুলিশ ফাঁড়ি ও পুলিশ লাইন্সের সকল কার্যক্রম শুরু হয়েছে বলে জানান এসপি মুহাম্মদ শরীফুল ইসলাম।সকালে শহরের সিও অফিস মোড়ে দায়িত্বরত শিক্ষার্থী ও স্বেচ্ছাসেবকদের ফুল দিয়ে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে ট্রাফিক পুলিশদের দায়িত্ব বুঝিয়ে দেন এসপি। এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার শেখ মোস্তাফিজুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার ক্রাইম অ্যান্ড অপস মো. মুকিত হাসান খাঁন, ট্রাফিক ইন্সেপেক্টর (শহর যানবাহন) সাইফুল ইসলাম চৌধুরী।

এসপি মো. শরিফুল ইসলাম বলেন, ‘পিরোজপুর জেলার ৭টি থানা ৩টি তদন্ত কেন্দ্র ও একটি পুলিশ ফাঁড়িতে পুরোপুরি কার্যক্রম শুরু করেছে পুলিশ। এতদিন শিক্ষার্থী, বিএনসিসির সদস্যরা পিরোজপুর শহর ও বিভিন্ন উপজেলায় ট্রাফিক নিয়ন্ত্রনের কাজ করেছেন।

তাঁদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। ধর্ম-বর্ণ নির্বিশেষে আমাদের সবাইকে এক হয়ে কাজ করতে হবে। কোথাও কোনো চাঁদাবাজি, সন্ত্রাস, লুটপাটের খবর পেলে সঙ্গে সঙ্গে আমাকেসহ পুলিশকে জানাবেন, আমরা তাৎক্ষনিক ব্যবস্থা নিব।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews