1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
পিরোজপুরে ডাকাতির প্রস্তুতিকালে র‍্যাবের ৩ ভুয়া সদস্য গ্রেপ্তার - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ১২:০৬ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনকে মেসির আইনি নোটিশ মায়ের শূন্যতা নিয়ে প্রথম জন্মদিন প্রধানমন্ত্রী তারেক রহমানের রুরাল জার্নালিস্ট ফাউন্ডেশন (আর জে এফ) সাধারণ পরিষদের সদস্য হিসেবে মনোনীত হলেন মোঃ শাহ আলম পটুয়াখালীতে গুঁড়িগুঁড়ি বৃষ্টি, সমুদ্রবন্দরে ৩ নম্বর সংকেত দেশের শ্রেণিকক্ষ হবে মাল্টিমিডিয়া ও প্রযুক্তিনির্ভর: শিক্ষামন্ত্রী ওড়িশা উপকূলে আছড়ে পড়ছে ঘূর্ণিঝড় ‘আকভান’ নাশকতা ঠেকাতে ‘অল আউট অ্যাকশন’ গণতন্ত্রের আকাঙ্ক্ষা পূরণে ছাত্ররাই বেশি ভূমিকা রেখেছে: রাষ্ট্রপতি সরবরাহ কম থাকায় বাড়তি দামে সবজি কিনছেন ক্রেতারা দেশজুড়ে ‘আওয়ামী লীগের’ নাশকতা, নিরাপত্তা জোরদার

পিরোজপুরে ডাকাতির প্রস্তুতিকালে র‍্যাবের ৩ ভুয়া সদস্য গ্রেপ্তার

  • প্রকাশিত : রবিবার, ৮ ডিসেম্বর, ২০২৪
  • ২২৪ 0 বার সংবাদি দেখেছে

নিজস্ব প্রতিবেদক // পিরোজপুর জেলার ভান্ডারিয়া থানা এলাকায় র‍্যাবের তিন ভুয়া সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)। র‍্যাব সদস্য পরিচয়ে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিলেন তাঁরা। আজ রোববার দুপুরে পুলিশ সুপারের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিষয়টি জানানো হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন– সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত কর্পোরাল গোপালগঞ্জের কাশিয়ানি উপজেলার মো. জালাল উদ্দিন খান (৪০), সিআইডি থেকে চাকরিচ্যুত শেরপুর জেলার কামারিয়া ইউনিয়নের মো. শেখ ফরিদ (৩২) ও ঝিনাইদহ জেলার মহেশপুর থানার খালিশপুর ইউনিয়নের মো. শিপন আলী সোহেল (৩৫)।

সংবাদ সম্মেলনে পুলিশ সুপার খান মোহাম্মদ আবু নাসের জানান, পিরোজপুরে ইয়াছিন আলম চৌধুরীর নেতৃত্বে ডিবির একটি চৌকস দল গোপন সংবাদের ভিত্তিতে ভান্ডারিয়া পৌরসভাধীন ৩ নং ওয়ার্ডে টিএন্ডটি রোড (কবিরাজ বাড়ি) সামনে থেকে আন্তঃজেলা ডাকাত চক্রের তিন পেশাদার সদস্যকে গ্রেপ্তার করে।

এ সময় তাদের কাছ থেকে ৪টি র‌্যাবের জ্যাকেট, একটি মাইক্রোবাস, খেলনা পিস্তল, দুই জোড়া হ্যান্ডকাপ, দুটি ওয়াকিটকি, দুটি এক্সট্রা নম্বরপ্লেট, চোখ বাঁধার কাপড়, র‍্যাবের কোটি, ব্যাটেল স্টিক, পুলিশের ট্রাউজার্স ও র‍্যাব লেখা আইডি কার্ড জব্দ করা হয়েছে।

পুলিশ সুপার খান মোহাম্মদ আবু নাসের আরও জানান, এদের বিরুদ্ধে দেশের বিভিন্ন জেলায় মোট ১১টি মামলা বিচারাধীন আছে। উল্লিখিত ঘটনার পরিপ্রেক্ষিতে পিরোজপুর জেলার ভান্ডারিয়া থানার একটি মামলা রুজু করা হয়েছে। এ ছাড়া ডাকাত বাহিনীর মূলহোতাসহ অন্যান্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews