1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
পুলক চ্যাটার্জির স্মরণ সভা অনুষ্ঠিত - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪১ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।

পুলক চ্যাটার্জির স্মরণ সভা অনুষ্ঠিত

  • প্রকাশিত : শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৯ 0 বার সংবাদি দেখেছে

নিউজ ডেস্ক।।

বরিশাল প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও দৈনিক সমকালের সাবেক ব্যুরো প্রধান, জ্যেষ্ঠ সাংবাদিক পুলক চ্যাটার্জির স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে।

বরিশাল প্রেসক্লাবের আয়োজনে ১৯ সেপ্টেম্বর, শনিবার সকাল ১১টায় প্রেসক্লাব মিলনায়তনে এ স্মরণ সভা অনুষ্ঠিত হয়।

সভায় উপস্থিত ছিলেন বরিশাল সদর আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মজিবুর রহমান সরওয়ার, বরিশাল সিটি কর্পোরেশনের প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীন, বরিশাল মহানগর বিএনপির সদস্য সচিব জিয়া উদ্দিন শিকদার, বরিশাল প্রেসক্লাবের সভাপতি আমিনুল ইসলাম খসরু, সাধারণ সম্পাদক এস এম জাকির হোসেনসহ বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিক এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

সভায় বক্তারা পুলক চ্যাটার্জির দীর্ঘ সাংবাদিকতা জীবন ও গণমাধ্যমে তাঁর অবদানের কথা স্মরণ করেন। তারা তাঁর কর্মময় জীবনের বিভিন্ন দিক তুলে ধরেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। একই সঙ্গে তাঁর বিদেহী আত্মার শান্তি কামনা করেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews