1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
পুলিশের ঊর্ধ্বতন ৭ কর্মকর্তা বদলি - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৫ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
বরিশালে তিন বিচারককে জেলা আইনজীবী সমিতির বিদায় সংবর্ধনা বরিশালে সিজারিয়ান অপারেশনে প্রসূতির মৃত্যু, চিকিৎসকের বিরুদ্ধে স্বজনদের অভিযোগ পটুয়াখালীতে ডিবির অভিযানে ৫০০ পিস ইয়াবাসহ নারীসহ দুইজন গ্রেপ্তার ঝালকাঠিতে ব্যবসায়ীকে মারধর ও দোকানে হামলা চালিয়ে ১ লাখ ৫৫ হাজার টাকা ছিনতাইয়ের অভিযোগ বরিশাল বিশ্ববিদ্যালয় ও রেফকো ফার্মাসিউটিক্যালসের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর ১০ বছর পর একক অ্যালবামে কাজী শুভ, ‘কেউ বুঝলো না’ ফিরলেন নতুন আবহে উজিরপুরে নিষিদ্ধ সংগঠন আওয়ামী সন্ত্রাস নৈরাজ্যের বিরুদ্ধে শ্রমিকদলের বিক্ষোভ ও সমাবেশ অনুষ্ঠিত রাজাপুরে যাত্রা শুরু করলো ‘ঘরোয়া হোটেল এন্ড রেস্টুরেন্ট’ হাতের নাগালে আসতে পারে ইলিশের দাম ভারত থেকে আবার গম কিনছে বাংলাদেশ

পুলিশের ঊর্ধ্বতন ৭ কর্মকর্তা বদলি

  • প্রকাশিত : বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬
  • ২৮ 0 বার সংবাদি দেখেছে
নিজস্ব প্রতিবেদক // বাংলাদেশ পুলিশের ছয় অতিরিক্ত পুলিশ সুপার ও একজন সহকারী পুলিশ কমিশনার পদমর্যাদার কর্মকর্তাকে বদলি করা হয়েছে। জনস্বার্থে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নামের পাশে উল্লিখিত পদ পরিবর্তনসহ তাদের নতুন কর্মস্থলে বদলি ও পদায়ন করা হয়েছে।

আজ বুধবার পুলিশ হেডকোয়ার্টার্সের পার্সোনেল ম্যানেজমেন্ট-১ শাখার অ্যাডিশনাল ডিআইজি রায়হান উদ্দিন খানের স্ব্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপন অনুযায়ী, মানিকগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার মো. আব্দুল্লাহ আল মাসুমকে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার হিসেবে বদলি করা হয়েছে। অতিরিক্ত পুলিশ সুপার, স্পেশাল ব্রাঞ্চ (এসবি), ঢাকার মো. জাকিরুল হাসানকে বরিশালের অতিরিক্ত পুলিশ সুপার করা হয়েছে।

পুলিশ হেডকোয়ার্টার্সের অতিরিক্ত পুলিশ সুপার ইমরান আসহাবকে এসবি, ঢাকার অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে বদলি করা হয়েছে। একইভাবে পুলিশ হেডকোয়ার্টার্সের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ ফয়েজ উদ্দীনকে অতিরিক্ত পুলিশ সুপার, অ্যান্টি টেরোরিজম ইউনিটে বদলি করা হয়েছে। পড়াশোনা শেষে তিনি পুলিশ হেডকোয়ার্টার্স, ঢাকায় রিপোর্ট করেছিলেন।

এসবির অতিরিক্ত পুলিশ সুপার মো. মনিরুল হককে ঝিনাইদহের কোটচাঁদপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে বদলি করা হয়েছে। কুড়িগ্রামের উলিপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. আশরাফুল আলমকে বদলি করে এসবি, ঢাকায় অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে পদায়ন করা হয়েছে।

এ ছাড়া বরিশাল মেট্রোপলিটন পুলিশের (বিএমপি) সহকারী পুলিশ কমিশনার সুশান্ত মজুমদারকে একই পদে রাজশাহী মেট্রোপলিটন পুলিশে (আরএমপি) বদলি করা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, বদলি করা কর্মকর্তাদের আগামী ৩ অক্টোবরের মধ্যে বর্তমান কর্মস্থলের দায়িত্বভার গ্রহণ করতে হবে। অন্যথায় ৪ অক্টোবর থেকে তাদের তাৎক্ষণিক অবমুক্ত (স্ট্যান্ড রিলিজড) হিসেবে গণ্য করা হবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews