1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
প্রতিমাসে ৫ জনকে তাবলিগে পাঠাবেন পলাশ - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০২:৩৫ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
রাজাপুরের শুক্তাগড়ে চেয়ারম্যান পদে বিএনপি নেতার দোয়া প্রার্থী,ইউনিয়নের বিভিন্ন স্থানে গণসংযোগ ও লিফলেট বিতরণ গাজীপুর থেকে এসে কাজিরহাটে স্বামীর বাড়িতে মর্যাদা পেতে স্ত্রীর অনশন পালন। মেহেন্দিগঞ্জ সদর ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় আমিনুল ইসলাম শিপন মিয়া। ডেঙ্গুতে আজও ৮ জনের মৃত্যু বরিশালে জাতীয় বিশ্ববিদ্যালয়ের আন্তঃকলেজ ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন বরিশাল কোতোয়ালি পুলিশের অভিযানে  ৪০ দিনে ৫ শতাধিক গ্রেফতার  বঙ্গোপসাগরে নিম্নচাপ, ঘূর্ণিঝড়ের শঙ্কা সৌদির নজরদারি এয়ারক্রাফট ভূপাতিত করল হুথিরা আমি তাকেই বিয়ে করতে চেয়েছিলাম: শাকিব খান গাজীপুরে ১৩ পোশাক কারখানা বন্ধ

প্রতিমাসে ৫ জনকে তাবলিগে পাঠাবেন পলাশ

  • প্রকাশিত : বুধবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৩
  • ২৪৪ 0 বার সংবাদি দেখেছে
বিনোদন প্রতিবেদক // ‘ব্যাচেলর পয়েন্ট’খ্যাত জনপ্রিয় অভিনেতা জিয়াউল হক পলাশ। ক’দিন আগেই এই অভিনেতাকে তাবলিগ জামাতে সময় দিতে দেখা গেছে। সেসময় তিনি জানান, সুযোগ পেলেই তাবলিগ জামাতে ছুটে যান। এবার জানালেন, প্রতিমাসে ৫ জনকে তাবলিগে পাঠাবেন তিনি।

সম্প্রতি একটি বেসরকারি টিভি চ্যানেলে দেওয়া সাক্ষাৎকারে এমন সিদ্ধান্তের কথা জানালেন পলাশ।

তার কথায়, ‘আমার আগে থেকেই নিয়ত ছিল বাবা হওয়ার পর তাবলিগে যাব। আল্লাহ আমাকে কবুল করছেন, তাই যেতে পেরেছি। এজন্য আল্লাহ তায়ালার কাছে শুকরিয়া জানাই।’

পলাশ আরও বলেন, ‘আমি নোয়াখালীর সম্ভ্রান্ত মুসলিম পরিবারের সন্তান। পরিবারে তাবলিগের ঐতিহ্য আছে। সুযোগ পেলে আমিও নিজের মতো করে যাই। আমি এবার যেখানে ছিলাম, সেই এলাকায় মানুষজন ভোরে নামাজের পরেও দেখি মসজিদের সামনে ভিড় করেছেন। এই প্রাপ্তি আসলে একজন মানুষ হিসেবে শান্তির। এতে করে আমি আরও অনুপ্রেরণা পেয়েছি। এজন্য ঠিক করেছি আমার ডাকবাক্স ফাউন্ডেশনের শতাধিক ভলেন্টিয়ার থেকে প্রতিমাসে ৫ জনকে তাবলিগে পাঠাব।’

উল্লেখ্য, সর্বশেষ ঈদুল আজহার দুটি নাটকে দেখা গেছে পলাশকে। এগুলো হলো- ‘কিডনি’ ও ‘ফিমেল থ্রি’। ঈদের সর্বাধিক সাড়া পাওয়া নাটকের তালিকায় শীর্ষে রয়েছে তার অভিনীত এই নাটক দুটি। ‘ব্যাচেলর পয়েন্ট’র কাবিলা চরিত্রটি তারকাখ্যাতি এনে দিয়েছে তাকে। এছাড়া বর্তমানে অভিনয়ের পাশাপাশি নির্মাণেও ব্যস্ত আছেন পলাশ।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews