1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
প্রথমবারের মতো সৌদিতে খুলছে মদের দোকান - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৯:৫১ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
বিসিসি’র ২৪ নং ওয়ার্ডে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু বৃহস্পতিবার, প্রস্তুতি সভা অনুষ্ঠিত উজিরপুরে উপজেলা চেয়ারম্যান পদে এনসিপির প্রার্থী মুহাম্মদ আবু সাঈদ ফেরদৌস উজিরপুর পৌরসভায় আওয়ামীলীগের সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ ও সমাবেশ  মুলাদী উপজেলা সভাপতি মোঃ জুনায়েদ সিদ্দিকীর পিতার মৃত্যুতে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের গভীর শোক প্রকাশ ঢাকা, চট্টগ্রাম, খুলনা ও বরিশাল বিভাগে বৃষ্টির সম্ভাবনা বাকেরগঞ্জে দালালকে জরিমানা, উদ্ধার ১৪ হাজার টাকা ২০২৭ সালের হজযাত্রীদের জন্য ৯০ টিকাদান কেন্দ্র নির্ধারণ বরিশাল সিভিল জজ আদালতের বিচারক নিখোঁজ খতমে নবুওয়াতের বিশ্বাস ঈমানের মূল ভিত্তি: ধর্মমন্ত্রী বিশ্ব রেকর্ডটা এখন শুধুই লিটনের

প্রথমবারের মতো সৌদিতে খুলছে মদের দোকান

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ২৫ জানুয়ারী, ২০২৪
  • ১৮৮ 0 বার সংবাদি দেখেছে

নিজস্ব প্রতিবেদক // সৌদি আরবে ৭০ বছরেরও বেশি সময়ের মধ্যে প্রথমবারের মতো খুলছে মদের দোকান। প্রথমবারের মতো অমুসলিম কূটনীতিকদের কাছে অ্যালকোহল বিক্রির অনুমতি দেওয়া হবে বলে এক প্রতিবেদনে জানিয়েছে এপি ও খালিজ টাইমস।

সূত্রের বরাত দিয়ে এএফপির খবরে বলা হয়েছে, এর মধ্য দিয়ে রক্ষণশীল দেশটি পানীয়বিষয়ক কঠোর বিধিতে সংশোধন আনছে। অ্যালকোহল শুধু অমুসলিমক কূটনীতিকদের কাছেই বিক্রি করা হবে। আগে তাদের এই পানীয় সৌদি আরবে আমদানি করতে হতো কূটনীতিক হিসেবে বিশেষ সুবিধার আওতায়। তবে সেগুলো বদ্ধ প্যাকেটের মধ্যে আনতে হতো।

এ বিষয়ে সৌদি সরকারের নতুন পরিকল্পনাসংবলিত একটি নথিতে দেখা গেছে, রাজধানীর রিয়াদের কেন্দ্রস্থলের পশ্চিম দিকে অবস্থিত কূটনীতিক পাড়ায় অ্যালকোহল বিক্রির দোকান থাকবে। ‘ডিপ্লো অ্যাপ’–এ নিবন্ধন করা ব্যক্তিরাই শুধু সেখানে প্রবেশ করতে পারবেন।

কারও কাছে অ্যালকোহল বিক্রির মাসিক কোটাও নির্ধারণ করে দেওয়া হবে। রিয়াদে যে অঞ্চলে কূটনীতিকদের আনাগোনা বেশি, যেখানে বিভিন্ন দেশের দূতাবাস রয়েছে, সেখানেই খোলা হবে মদের দোকানটি। কয়েক সপ্তাহের মধ্যেই দোকানটি চালু হবে।

সৌদি আরবে ১৯৫২ সাল থেকে অ্যালকোহল বিক্রির ওপর নিষেধাজ্ঞা বহাল রয়েছে। বাদশাহ আবদুল আজিজের এক ছেলে মদ্যপানের পর গুলি চালিয়ে এক ব্রিটিশ কূটনীতিককে হত্যা করার পরপরই ওই নিষেধাজ্ঞা দেওয়া হয়েছিল। কয়েক বছর ধরে গুঞ্জন চলছিল যে যুবরাজ মোহাম্মদ বিন সালমানের ভিশন ২০৩০ অ্যাজেন্ডার অংশ হিসেবে সৌদি আরবে অ্যালকোহল সহজলভ্য করা হবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews