1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
প্রধানমন্ত্রীর ভারত সফর কেন অনিশ্চিত, জানালেন পররাষ্ট্রমন্ত্রী - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৬:১৬ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক । 01711073884

প্রধানমন্ত্রীর ভারত সফর কেন অনিশ্চিত, জানালেন পররাষ্ট্রমন্ত্রী

  • প্রকাশিত : সোমবার, ১০ আগস্ট, ২০২৬
  • ১৩ 0 বার সংবাদি দেখেছে
নিজস্ব প্রতিবেদক // পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান জানিয়েছেন, আগামী সেপ্টেম্বরে ভারতের দিল্লিতে হতে যাওয়া ব্রিকস শীর্ষ সম্মেলনের আউটরিচ পর্বে প্রধানমন্ত্রী তারেক রহমানের অংশগ্রহণের বিষয়ে এখনো সিদ্ধান্ত নেয়নি সরকার। তাকে প্রধানমন্ত্রী হিসেবে সেখানে দাওয়াত না দিয়ে বিমসটেকের চেয়ারপারসন হিসেবে আমন্ত্রণ জানানো ভালোভাবে নেয়নি ঢাকা।

আজ সোমবার প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদীর সৌজন্য সাক্ষাতের পর সাংবাদিকদের ব্রিফিংয়ে এ কথা জানান পররাষ্ট্রমন্ত্রী।

খলিলুর রহমান বলেন, ‘ব্রিকসে “প্রধানমন্ত্রী”কে দাওয়াত দেওয়া হয়নি, দাওয়াত দেওয়া হয়েছে “চেয়ারপাসন অব বিমসটেক”কে। এই পার্থক্যটা আপনারা বোঝবার চেষ্টা করেন। এর আগে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আমাদের প্রধানমন্ত্রীকে একটি চিঠি লিখেছেন এবং সেই চিঠিটি আমাদের সরকার গঠনের দিন হস্তান্তর করা হয়েছিল, সেখানে তিনি আমন্ত্রণ জানিয়েছিলেন। আমন্ত্রণ একটি আছে, সেটা আমরা দেখব।’

ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীর অংশগ্রহণ নিয়ে বৈঠকে আলোচনার বিষয়ে এক প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমরা এখনো এ বিষয়ে কোনো সিদ্ধান্ত নিইনি।’

আগামী ১২ ও ১৩ সেপ্টেম্বর দিল্লিতে হতে যাচ্ছে ব্রিকস শীর্ষ সম্মেলন। সেখানে আউটরিচ পর্বে বিমসটেকের চেয়ারপারসন হিসেবে তারেক রহমানকে অংশ নেওয়ার জন্য আমন্ত্রণ জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এ ছাড়া আরেক আমন্ত্রণপত্রে বাংলাদেশের সরকারপ্রধানকে দিল্লি সফরের আমন্ত্রণ জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews